Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভ্যালেন্টাইন্স ডে-তে ‘গরু আলিঙ্গন’ নয়! মিমের বন্যার ঠেলায় শেষপর্যন্ত পিছু হটল কেন্দ্র

গরু আলিঙ্গন মানসিক সমৃদ্ধি আনবে এবং ব্যক্তিগত ও সম্মিলিত সুখ বাড়াবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-তে এই ধরনের বিজ্ঞপ্তির পর মিমের বন্যা বইতে শুরু করে।

শেষপর্যন্ত পিছু হটল কেন্দ্র। ভ্যালেন্টাইনস ডে-তে 'গরু আলিঙ্গন' নয়! মিমের বন্যার ঠেলায় পিছু হটে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। বিতর্কের অবসান ঘটিয়ে পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, গরুকে আলিঙ্গনের নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে গরুকে আলিঙ্গনের নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার পর বিরোধীরা এই ঘটনাকে তুঘলকি কাণ্ডকারখানার সঙ্গে তুলনা করে বলেছে, দেরিতে হলেও বোধোদয়ে মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন। কেন্দ্রীয় মন্ত্রক এই নির্দেশিকা জারি করার পর ভারতের পশু পালন বোর্ড তা সমর্থন করেছিল।

ভ্যালেন্টাইন্স ডে-তে ‘গরু আলিঙ্গন’ নয়! পিছু হটল কেন্দ্র

ভ্যালেন্টাইন্স ডে আচমকাই বদলে গিয়েছিল কাউ হাগ ডে বা গরু আলিঙ্গন দিবসে। কেন্দ্রের এই পরামর্শকে সমর্থন করে ভারতের পশু পালন বোর্ড জানিয়েছিল তা মানসিক সমৃদ্ধি আনবে এবং ব্যক্তিগত ও সম্মিলিত সুখ বাড়াবে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-তে এই ধরনের বিজ্ঞপ্তির পর সমালোচনার বন্যা বইছিল।

সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের বন্যা বইতে শুরু করে। বোর্ডের সচিব এস কে দত্ত এক বিবৃতিতে বলেন, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রকের নির্দেশ অনুসারে ১৪ ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

ভারতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকে ভারতী সংস্কৃতির বিরোধী বলে মনে করে কেন্দ্রীয় সরকার। তাই এই দিনে গরু আলিঙ্গন দিবস উদযাপনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতি পুলিশ ভ্যালেন্টাইন্ ডে-কে পশ্চিমা আমদানি বলে মনে করেছে। কিন্তু তা বলে গরুকে আলিঙ্গন কররা নিদানকে বালো চোখে নেয়নি কেউ। সমালোচনা বন্যা বয়ে যায়। মিমের লড়াই শুরু হয়েছে যায় সোশ্যাল মিডিয়ায়।

৪৮ ঘণ্টা ধরে সমালোচনায় বিদ্ধ হওয়ার পর পিছু হটে কেন্দ্রীয় মন্ত্রক। তারা সিদ্ধান্ত নেয়, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেবে। বিজেপি নেতৃত্বাধীন সরকার মনে করে, ভারতে পশ্চিমা দেশের সংস্কৃতির অগ্রগতির কারণে আমাদের দেশের বৈদিক ঐতিহ্যগুলি বিলুপ্ত হয়ে যেতে বসেছে। তা পুনরুদ্ধার করা জরুরি। তাই এই ধরনের সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিয়েছিল গেরুয়া শিবির। পশ্চিমা সভ্যতার ধাঁধা আমাদের ভারতকেও গ্রাস করতে শুরু করেছে। মানুষ ভুলতে বসেছে ভারতীয় সংস্কৃতি।

এদিন শেষপর্যন্ত কেন্দ্রীয় সরকার গরু আলিঙ্গনের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়ার পর বিরোধীরা জানিয়েছেন, এই সরকার বিভাজনের নেশায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছে। কোথায় কী করতে হয়, তা ভুলে যাচ্ছে। শেষপর্যন্ত বোধোদয় হল সরকারের। আর কত বালখিল্যতা করবে এই সরকার, সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+