মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রে আপত্তি! টুইটার-ইউটিউবকে ব্লক করার নির্দেশ কেন্দ্রের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ব্লক করে দেওয়া হল টুইটার এবং ইউ টিউবে!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ব্লক করে দেওয়া হল টুইটার এবং ইউ টিউবে! নরেন্দ্র মোদী যে সময়ের গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার, আরও স্পষ্ট ভাবে বলতে গেলে গুজরাত দাঙ্গার বেশ কিছু স্পর্শকাতর বিষয় ওই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। আর সেই সিরিজ নিয়েই ক্ষোভ উগরে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এটি একটি উসকানিমূলক ভিডিও বলে ব্যাখ্যা করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
বিবিসির ওই তথ্যচিত্রের শিরোনাম ইন্ডিয়াঃ মোদী কয়েশ্চেন। ২০০২ সালে গুজরাত দাঙ্গা সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন করে ছিলেন। আর সেই অংশই বিবিসির তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, ২০০২ সালে গোধরাতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর তা থেকেই যাবতীয় সংঘাতের সূত্রপাত হয়। আর তাতে কয়েকশ মানুষের মৃত্যু হয় সেই ঘটনায়।
আর সেই প্রসঙ্গ উল্লেখ থাকাতে শনিবারই কেন্দ্রীয় সরকারের তরফে ইউ টিউবকে বিবিসির সিরিজ ব্লক করার কথা বলা হয়। ওই তথ্যচিত্রে লিঙ্ক রয়েছে এমন সমস্ত ভিডিও ব্লক করে দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ইউটিউবকে বিশেষ এই নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। অন্তত এমন ৫০ টি টুইট রয়েছে যাতে ওই তথ্যচিত্রের লিঙ্ক আছে। সেই সমস্ত লিঙ্ক অবিলম্বে তুলে দেওয়ার কথা টুইটারকে বলা হয়েছে বলে খবর।
বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে বিবিসির প্রকাশিত তথ্যচিত্রটি খতিয়ে দেখা হয়েছে। আর এরপরেই কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ওই তথ্যচিত্র। তথ্য এবং সম্প্রচারমন্ত্রকের অন্যতম উপচেষ্টা কাঞ্চন গুপ্তা একটি টুইটে উল্লেখ করেছেন, বিবিসির তথ্যটি উসকানিমূলক। আর এই ভিডিও ভারতের সার্বভৌম্যতবকে বিরোধীতা করেছে বলেও উল্লেখ কাঞ্চন গুপ্তার। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর এই তথ্যচিত্র প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কাঞ্চন গুপ্তা। তিনি আরও বলছেন, বিবিসি ওই তথ্যচিত্র ভারতে প্রকাশ করেনি। কিন্তু কিছু ইউটিউব চ্যানেল ভারত বিরোধিতা করার জন্যে সেই সমস্ত লিঙ্ক পোস্ট করছে বলে জানাচ্ছেন তথ্য এবং সম্প্রচারমন্ত্রকের অন্যতম এই উপচেষ্টা।
এই তথ্যচিত্র নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে বিভিন্নমহলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications