অক্সিজেন সামগ্রী, ভ্যাকসিনের উপর শুল্কে ছাড়, করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের
অক্সিজেন সামগ্রী, ভ্যাকসিনের উপর শুল্কে ছাড়, করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের
দেশে অক্সিজেন ও ভ্যাকসিন সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ করল মোদী সরকার। যাতে দ্রত অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন পাওয়া যায় সেকারণে এই দুটি সামগ্রির উপর সেক মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। অক্সিজেনর জন্য ব্যবহৃত যন্ত্রপাতির উপর সেজে ছাড় দেওয়া হয়েছে।

অক্সিজেনের আকাল দেশে
অক্সিজেনের আকাল পড়েছে দেশে। ভয়ঙ্কর পরিস্থিতি। শুধুমাত্র অক্সিজেন নেই বলে হাসপাতালে মারা যাচ্ছেন মানুষ। ছটফট করে প্রাণ যাচ্ছে রোগীদের। দিল্লির গঙ্গারাম হাসপাতালের পর জয়পুর গোল্ডেন হাসপাতেল অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন ২০ জন রোগী। এর আগে গঙ্গারাম হাসপাতালে ২৫ জন রোগী অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন।

গ্রিন করিডর করে অক্সিজেন সাপ্লাই
দেশে এখন অক্সিজেন সংকট এতোটাই চরমে যে রেলপথে গ্রিন করিডর তৈরি করে বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গ্রিন করিডর করে অক্সিেজন সরবরাহ করা হেয়েছে। অন্যান্য রাজ্যেও এই একই ভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে হচ্ছে। বাইরে থেকেও অক্সিজেব আমদানি করা হচ্ছে।

অক্সিজেন সামগ্রি ও ভ্যাকসিনের উপর শুল্ক মকুব
করেনা যেভাবে ভয়াবহ সংক্রমণ শুরু করেছে গোটা দেশে। এই পরিস্থিতি বিবেচনা করে অক্সিজেন সামগ্রি এবং ভ্যাকসিনের উপর সব শুল্ক মকুব করার কথা ঘোষণা করেছে মোদী সরকার এতে রোগীরা দ্রুত এবং সহজে চিকিৎসা পাবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। মোদী সরকার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা।

অক্সিজেন প্ল্যান্টের তালিকা তৈরির নির্দেশ
অক্সিজেন সংকট মোকাবিলায় রাজ্যগুলিকে অক্সিজেন প্ল্যান্টের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রগুলির উপর। ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে লিকুইড অক্সিজেন নিয়ে পানাগড় বিমান বন্দরের পথে রওনা দিয়েছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান।












Click it and Unblock the Notifications