Same Sex Marriage মামলা: কমিটি গঠনের কথা সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
সমলিঙ্গ বিবাহ (Same Sex Marriage) নিয়ে কমিটি গঠনের পথে কেন্দ্র। সামাজিক সুবিধা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হবে। এই সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে বলে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চে সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলার শুনানি চলছে। গত শুনানিতে সমকামী মানুষদের সামাজিক সুবিধা দেওয়া যায় কিনা তা নিয়ে কেন্দ্রের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

আর সেখানেই সওয়াল জবাবে অংশ নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আর সেখানে কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই কমিটি একদিকে যখন সামাজিক সুবিধা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখেবেন। পাশাপাশি সমলিঙ্গের মানুষেরা কি কি সমস্যায় পড়েন তাও এই কেন্দ্রীয় কমিটি খতিয়ে দেখবেন বলে শুনানিতে জানিয়েছেন সলিশিটর জেনারেল।
শুধু তাই নয়, মামলার শুনানিতে তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এজন্যে একাধিক মন্ত্রকের মধ্যে সমন্বয়ের প্রয়োজন। আর সেজন্যে ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে। এই বিষয়ে আবেদনকারীর আইনজীবীও কি ধরণের সমস্যার মধ্যে পড়তে হয় সে বিষয়ে তথ্য দিতে পারে বলে মন্তব্য করেন তুষার মেহতা।
নিশ্চয় ওই বিষয়ে কমিটি আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি। আইনের আওতায় থেকে যত দ্রুত সম্ভব তা মেটানোর চেষ্টা করা হবে বলেও আদালতে সওয়াল সলিশিটর জেনারেলের। বলে রাখা প্রয়োজন, গত শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল সমলিঙ্গদের কিছু করতে হবে কেন্দ্রকে।
তবে সামাজিক কল্যাণ সুবিধা দেওয়া নিয়ে আগামী তিন মে'র মধ্যে কেন্দ্রের জবাব সুপ্রিম কোর্ট তলব করে। আজ সেই সময়সীমা শেষ হয়। অন্যদিকে এই মামলায় সুপ্রিম কোর্টের তরফে একাধিক বিষয়কে তুলে ধরা হয় গত শুনানিতে। সাংসারিক অশান্তি, ধর্ষণ, বিয়ে, হেফাজত, ভরণপোষণ ও উত্তরাধিকার আইন নিয়ে প্রশ্ন তোলা হয়।












Click it and Unblock the Notifications