আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম চূড়ান্ত করবে কেন্দ্র

আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়ো সংবাদ, মানহানিকর পোস্ট এবং দেশবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণের নতুন নিয়ম চূড়ান্ত করা হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল

আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়ো সংবাদ, মানহানিকর পোস্ট এবং দেশবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণের নতুন নিয়ম চূড়ান্ত করা হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সংক্রান্ত মামলাগুলি সুপ্রিমকোর্টে স্থানান্তরিত করা হল

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সংক্রান্ত মামলাগুলি সুপ্রিমকোর্টে স্থানান্তরিত করা হল

জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়তে পারে এই যুক্তিতে মাদ্রাজ, বম্বে এবং মধ্য প্রদেশ উচ্চ আদালতে চলতে থাকা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সংক্রান্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তর করার নির্দেশের জন্যে আবেদন করা হয়েছিল আজ। সেই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এক হলফনামা পেশ করে শীর্ষ আদালতকে আইন প্রনোয়ণের বিষয়টি জানায় কেন্দ্রের তরফের আইনজীবী। এছাড়া আজ শীর্ষ আদালতকে সরকারের তরফে আবেদন করা হয় যাতে সরকারের প্রয়োজনে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ যে কোনও বার্তা ডিক্রিপ্ট করে দেয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সুপ্রিম কোর্টের নির্দেশ

দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সুপ্রিম কোর্টের নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বহু বার্তা ছড়িয়ে পড়ে, যার থেকে পরে নানা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। সেই বার্তার সূত্রপাত কে করল বা তার উৎপত্তি কোথা থেকে, তা জানা এখনও বেশ কঠিন। এই বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপ করতে বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। এর আগে গত সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দিষ্ট শর্তাবলী তৈরি করতে কেন্দ্রকে তিন সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সার্বভৌমত্ব রক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা অবলম্বন করা এবং অবৈধ কাজকর্ম রুখতে এই নির্দেশ দেওয়া হয়েছিল।

নিয়মাবলী তৈরির জন্য তিন মাস সময় চাইল তথ্য প্রযুক্তি মন্ত্রক

নিয়মাবলী তৈরির জন্য তিন মাস সময় চাইল তথ্য প্রযুক্তি মন্ত্রক

বর্তমান যুগে যোগাযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম হল ইন্টারনেট। তবে এই মাধ্যমের ব্যবহারেই না কি ছড়াচ্ছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ। এই কথা সুপ্রিমকোর্টকে জানিয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম বলবৎ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী কাজ, ভুয়ো খবর, মানহানিকর পোস্ট, রোখার উদ্দেশে এই নিয়মাবলী তৈরির জন্য আরও তিন মাস সময় চাইল কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিমকোর্টে এই মর্মে একটি হলফনামা জমা দেওয়া হয় সরকারের তরফে।

আইন সংশেধনের প্রক্রিয়া চলছে

আইন সংশেধনের প্রক্রিয়া চলছে

হলফনামায় বলা হয়, বিভিন্ন সতর্কতা অবলম্বন করে ২০১১ সালের তথ্য প্রযুক্তি আইনের সংশোধন করা হচ্ছে। ইতিমধ্যেই ২০১৮ সালের ডিসেম্বরে সংশোধিত আইনের একটি খসড়া প্রকাশ করা হয় মন্ত্রকের ওয়েবসাইটে। যা পড়ে বহু মানুষ কয়েকটি বদল চেয়ে মন্তব্য করেছেন। চূড়ান্ত আইনে সে বিষয়গুলিও বিবেচনা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+