হোলিতে সুখবর! সরকারি কর্মীদের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রের মোদী সরকার
হোলিতে সুখবর! সরকারি কর্মীদের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রের মোদী সরকার
পাঁচ রাজ্যের নির্বাচনে চার রাজ্যেই পদ্ম ফুটেছে। তারপরই মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলে এইপিএফের সুদ কমিয়ে দিয়েছে মোদী সরকার। কিন্তু সরকারি কর্মীদের নিরাশ নাও করতে পারে বিজেপি। হোলিতেই সরকারি কর্মীদের মিলতে পারে বিরাট উপহার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। হোলির আগেই তাঁরা পেতে চলেছেন সুখবর।

ডিএ বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। যার জেরে এই সপ্তাহেই বাড়তে পারে ডিএ বা মহার্য্া ভাতা। এই ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ১৮ মাসের বকেয়াও পেয়ে যেতে পারেন সরকারি কর্মীরা। আগামী ১৬ মার্চ অর্থাৎ বুধবার ডিএ বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রের মোদী সরকার।

৩ শতাংশ ডিএ বাড়তে পারে, মিটতে পারে বকেয়া
সূত্রের খবর, এবার তিন শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে। মূল বেতন বা বেসিক স্যালারির নিরিখে ৩ শতাংশ ডিএ বাড়তে পারে। একই সঙ্গে এতদিন আটকে থাকা ডিএ নিয়েও বড়সড় সিদ্ধান্তেও নেওয়া হতে পারে। টাইম সেটেলমেন্ট করে তা প্রদান করা হতে পারে সরকারি কর্মীদের।

পাঁচ রাজ্যের ভোটের পর সুখবর মিলতে পারে
২০২০-র জানুয়ারি থেকে ২০২১-এর জুন মাস পর্যন্ত বকেয়া ডিএ-র টাকা আটকে রয়েছে। কেন্দ্রীয় সরকার এতদিন পর সেই সিদ্ধান্ত নিতে পারে। এতদিন পাঁচ রাজ্যের ভোটের জন্য কেন্দ্র সরকার কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। এবার ভোট মিটেছে। সেই ভোটে বিজেপির পক্ষে রায় দিয়েছে জনতা। তার ফলে এবার ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার।

কেন্দ্রের বিজেপি সরকার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ নিয়ে নানান সময়ে নানান আওয়াজ তুলেছেন। তাই আশা করা হচ্ছে ১৬ মার্চ এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে সরকারি কর্মীদের আশ্বস্ত করতে পারে। এই সিদ্ধান্ত হলে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৮ লক্ষ পেনশনভোগীদের বিশেষ সুরাহা হবে। তাঁরা এতদিন পর সেই সুখবরের পথ চেয়ে বসে রয়েছেন।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত টাকা বাড়বে
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হলে বেতনে সর্বাধিক ২০ হাজার টাকা ও সর্বনিম্ন ৬৪৮০ টাকা বৃদ্ধি পাবে। ডিসেম্বর ২০২১ পর্যন্ত ডিএ-র সূচক ৩৪ শতাংশে পৌঁছে গিয়েছে। এর অর্থ যদি কোনও কর্মীর বেতন ১৮ হাজার টাকা হয়ে থাকে, ৩৪ শতাংশ ডিএ হলে তিনি ৬১২০ টাকা পাবেন। ৩১ শতাংশ ডিএ হওয়ায়, তাঁরা ৫৫৮০ টাকা পাচ্ছেন। অর্থাৎ তিন শতাংশ বাড়লে ৫৪০ বাড়বে বেতন।












Click it and Unblock the Notifications