প্লাটফর্ম টিকিটের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, ঘোষণার দিনেই বড় পদক্ষেপ রেলের
উৎসবের মরশুম শেষ হতেই প্লাটফর্ম টিকিটের দাম নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রেল।
উৎসবের মরশুম শেষ হতেই প্লাটফর্ম টিকিটের দাম নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রেল। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, এখন আর ডিআরএমের উপর প্লাটফর্ম টিকিটের দাম ধার্য করার ক্ষমতা ন্যাস্ত থাকবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এবার কেন্দ্রই এই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

২০১৫ সালে ভারতীয় রেলের ব্যবস্থার বিভিন্ন ভার স্থানীয় রেল প্রশাসনের হাতে ছেড়েছিল। এর ফলে বহু ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল ডিআরএমের হাতে। উৎসবের মরশউমে তখন প্লাটফর্ম টিকিটের দামের বিষয়টি নির্ধারণ করার ভার ছাড়া হয়েছিল ডিআরএমকে। যাতে অযথা উৎসবের সময় প্লাটফর্মে ভিড় না হয়, তা নিয়ন্ত্রণ করতে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানোও হয়েছিল।
সম্প্রতি দীপাবলি ও ছট পুজোয় প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো নিয়ে আপত্তি ছিল কেন্দ্রের। এদিকে প্লাটফর্ম টিকিটের দাম কী হবে তা নিয়ে এর আগে স্থানীয় ডিআরএমের ওপর নির্ধারণ ছিল। সেই জায়গা থেকে সরে এসে কেন্দ্র এবার এই দায়িত্ব নিজের হাতে তুলে নিল। ফলে ডিআরএমের হাতে আর থাকছে না প্লাটফর্ম টিকিট নির্ধারণের ভার।
কেন্দ্র জানিয়েছে, ডিআরএমদের ওপর প্লাটফর্ম টিকিটের দাম ধার্য করার যে দায়িত্ব ছিল তা পর্যালোচনা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, এবার থেকে কেন্দ্র এই সিদ্ধান্ত। আর এই পদক্ষেপ এখন থেকেই লাগু বলে জানানো হয়েছে। রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, স্থানীয় উৎসবের নিরিখে প্ল্যাটফর্ম টিকিটের দাম কত হতে পারে, তা তখন নির্ধারণের ক্ষমতা ছিল ডিআরএমদের। প্রয়োজনমতো ব্যবস্থা নিতে পারতেন ডিআরএমরা। তবে এবার থেকে তা কেন্দ্রই সব দেখভাল করবে।
কেন্দ্র এই সিদ্ধান্ত নেওয়ার দিনেই নর্দার্ন রেলওয়ে প্লাটফর্ম টিকিটের দাম ১৪টি রেলস্টেশনে ৫০
টাকা থেকে কমিয়ে ১০ টাকা করেছে। নর্দান্, সাউদার্ন, ওয়েস্টার্ন রেল এর আগে প্লাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছিল। স্টেশনে অযথা ভিড় রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে বেশ কয়েকটি স্টেশনে প্লাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করেছিল। সেইসব স্টেশনগুলির মধ্যে ছিল মুম্বই সেন্ট্রাল, দাদ, বোরিভেলি, উধনা, ভাপি, ভালসা ইত্যাদি।
আবার সাউদার্ন রেলওয়ে তাদের ৮টি বড় স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়ি ২০ টাকা করেছিল। এমনকী এম নির্দেশও জারি করেছি যে, তা ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত লাগু থাকবে। কিন্তু কেন্দ্রের বর্তমান সিদ্ধান্তে তা কার্যকর থাকছে না। এ বিষয়ে এবার থেকে কেন্দ্রের রেল মন্ত্রকই সরাসরি এই সিদ্ধান্ত নেবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications