অসমের বড়ো বিদ্রোহী সংগঠনের উপর আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
অসমের বড়ো জনগোষ্ঠীদের বিদ্রোহী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ডের উপর আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার।
অসমের বড়ো জনগোষ্ঠীদের বিদ্রোহী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ডের উপর আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। রবিবার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। ১৯৯০ সালে প্রথমবার এই সংগঠনটির উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, "ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড বেআইনি সহিংশ কার্যকলাপের সঙ্গে যুক্ত। ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বিরোধী কাজ করে এই সংগঠন।"
পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালের জানুয়ারি থেকে ৬২টি হিংসাত্বক ঘটনার সঙ্গে জড়িত ছিল। এই ঘটনাগুলিতে ১৯জন সাধারণ মানুষ প্রাণ হারান। এছাড়া ৫৫জন কট্টরপন্থীকে সরকার খতম করেছে বলেও জানিয়েছে। এছাড়া ৪৪৪টি অস্ত্র বাজেয়াপ্ত সহ মোট ৪৫০ বিদ্রোহীকে গ্রেফতার করার কথআও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications