বুস্টার ডোজে নয় মিশ্র ভ্যাকসিন, জানাল কেন্দ্র

বুস্টার ডোজে নয় মিশ্র ভ্যাকসিন, জানাল কেন্দ্র

নয়াদিল্লি : করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়ার কর্মসূচি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে এতে নিতে হবে না কোনও অন্য ভ্যাকসিন। আপনি যে টিকা আগে নিয়েছিলেন তারই তৃতীয় ডোজ দেওয়া হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্র।

বুস্টার ডোজে নয় মিশ্র ভ্যাকসিন, জানাল কেন্দ্র

বুধবার দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ড. ভিকে পল জানিয়েছেন, তৃতীয় ডোজ যারা নেবেন তাদের কোনও মিশ্র ভ্যাকসিন দেওয়া হবে না। অর্থাৎ যদি কেউ কোভিশিল্ডের দু'টি ডোজ নিয়ে থাকেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও তিনি কোভিশিল্ডই পাবেন। একইভাবে যারা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরা ওই তৃতীয় ডোজেও কোভ্যাক্সিনই পাবেন।

দেশ জুড়ে ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। এসবের মাঝে দেশে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। ২০২১ সালের ডিসেম্বর মাসেই এই কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, 'ওমিক্রন উদ্বেগ থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর্মী, সামনের সারির কর্মী এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে।' কিন্তু তখন একই ভ্যাকসিন ডোজের কথা বলা হয়নি।

ইংল্যান্ডের একটি সমীক্ষা অনুযায়ী, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে বুস্টার ডোজ। ৮৮ শতাংশ ক্ষমতা বাড়ে তৃতীয় ডোজ নিলে। ৮১ শতাংশ ক্ষেত্রে কমে যায় হাসপাতালে ভরতি হওয়ার প্রয়োজন।

এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা মতোই চলতি সপ্তাহের শুরুতে সোমবার থেকে শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ। তাদের কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। শিশুদের জন্য অনুমোদন পেয়েছে আরও একটি টিকা।

ভারতে মোট আটটি ভ্যাকসিন ভারতে ব্যবহারের জন্য অনুমোদিন পেয়েছে। এই তালিকায় আছে মার্কিন সংস্থা মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের একটি ভ্যাকসিন। কিন্তু এখন বেশি ব্যবহার করা হচ্ছে শুধু কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+