সাইরাস মিস্ত্রির মৃত্যু, বদলে যেতে পারে সিট বেল্ট অ্যালার্ম সহ একাধিক নিয়ম
সাইরাস মিস্ত্রির মৃত্যুর জেরে বদল হতে চলেছে ভারতের রোড সেফটি নিয়মের। আগে এমন অনেক ঘটনা ঘটেছে যা বদলে দিয়েছে ভারতের অনেক নিয়ম কানুন। তেমনই হতে চলেছে সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরেও।কেন্দ্রের সূত্রে খবর এমনটাই।

কী নিয়ম বদল হতে পারে?
জানা যাচ্ছে যে সাইরাস মিস্ত্রির মৃত্যুর জেরে তিন তিনটি রোড সেফটি নিয়ে নিয়ম রয়েছে তা পরিবর্তন হতে পারে। প্রথমেই পরিবর্তন হবে সিট বেল্টের ক্ষেত্রে। জানা যাচ্ছে এখন থেকে গাড়িতে এমন কোনও আর মাকেনিজম থাকবে না যাতে সিত বেল্ট না পড়লেও গাড়িতে ওই অ্যালার্ম হবে না। যতক্ষণ না কেউ সিট বেল্ট পড়ছে ততক্ষন ওই অ্যালার্ম বাজতেই থাকবে।

এয়ার ব্যাগ
আগে গাড়িতে দুর্ঘটনা আটকানোর জন্য তিনটি করে এমন এয়ার ব্যাগ থাকত। এখন তা বদলে যাবে। বেড়ে যাবে এয়ার ব্যাগের সংখ্যা। তা তিন থেকে ছয় হবে বলে খবর মিলছে।

সিট বেল্ট শুধু সামনের আসনেই নয়
এখন যে সব গাড়ি ব্যবহার হয়য় তাতে সিট বেল্ট শুধুমাত্র সামনের সিটেই থাকে। মাঝের সিট থাকলে বাঁ পিছনের আসন থাকলে সেখানে ওই বেল্ট থাকে না। এবার সেই নিয়মে পরিবর্তন হতে পারে। জানা যাচ্ছে যে মাঝের আসন এমনকি পিছনের আসনেও দেওয়া হবে সিট বেল্ট।

সাইরাস মিস্ত্রির মৃত্যু
গুজরাতের আহমেদাবাদ থেকে মুম্বই আসছিলেন সাইরাস মিস্ত্রি। তখনই তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাঁর গাড়িতে চারজন ছিলেন। চারজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসসাপাতে নিয়ে গেলে তঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গাড়িটি প্রচন্ড গতিতে ছিল। পরে হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয় বলে জানা যায়। পুলিশ জানার চেষ্টা করছে, গাড়িটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কি না। কী কারণে সেতুর ডিভাইডের ধাক্কা মারল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও গাড়ির কারণে এই দুর্ঘটনা কি না, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ চারজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাইরাসকে মৃত বলে ঘোষণা করা হয়।মুম্বইয়ে জন্ম শিল্পপতি সাইরাস মিস্ত্রির। তিনি টাটাগোষ্ঠীর ষষ্ঠতম চেয়ারম্যান। টাটা পদবি ছাড়া দ্বিতীয় চেয়ারম্যান তিনি। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন। টাটা গোষ্ঠীতে তাঁর উত্তরণ হয় রতন টাটা সরে যাওয়ার পর। ২০১২ সালে রতন টাটার স্থলাভিষিক্ত হন তিনি। তিনি ছিলেন সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবথেকে বেশি শেয়ার হোল্ডার ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications