কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখবে এই পোর্টাল
কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীদের জন্য কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ দায়েরের জন্য অনলাইন পোর্টাল চালু করলেন মানেকা গান্ধী। অতি শীঘ্রই বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের জন্যও এই সুবিধা
কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীদের জন্য কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ দায়েরের জন্য অনলাইন পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী।
কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীদের জন্য "সি-বক্স" (সেক্সুয়াল হ্য়ারাসমেন্ট ইলেকট্রনিক বক্স) পোর্টাল শুরু হলেও, অতি শীঘ্রই বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের জন্যও এই সুযোগ পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী জানিয়েছেন, খুব শীঘ্রই দেশ ব্যাপী কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ নিয়ে সমীক্ষা করা হবে।

নারী ও শিশু কল্যাণমন্ত্রী মন্ত্রকের আধিকারিকদের "সি-বক্স" (সেক্সুয়াল হ্য়ারাসমেন্ট ইলেকট্রনিক বক্স)-কে যতটা সম্ভব কার্যকরী করার ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।












Click it and Unblock the Notifications