আরব সাগরে চোখ রাঙানি ‘বায়ু’র, মোদী-রাজ্যে হাই অ্যালার্ট জারি করল কেন্দ্র
: নবীনের রাজ্যকে ভাসিয়ে দিয়েছিল ‘ফণী’। এবার মোদীর রাজ্যে হানা দিতে চলেছে সাইক্লোন ‘বায়ু’। আরব সাগরে বাসা বাঁধা এই ‘বায়ু’ আছড়ে পড়তে পারে গুজরাটের পোরবন্দরে।
নবীনের রাজ্যকে ভাসিয়ে দিয়েছিল 'ফণী'। এবার মোদীর রাজ্যে হানা দিতে চলেছে সাইক্লোন 'বায়ু'। আরব সাগরে বাসা বাঁধা এই 'বায়ু' আছড়ে পড়তে পারে গুজরাটের পোরবন্দরে। আবহাওয়া দফতর সূত্র্রে জানানো হয়েছে ১২০ কিলোমিটার বেগে গুজরাট উপকুলে আছড়ে পড়তে পারে 'বায়ু'। কেন্দ্রের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠকে করেন আইএমডি এবং এমএইচএ-র সিনিয়র অফিসারদের সঙ্গে। এমএইচএ-র একটি বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ২৬টি দলকে প্রস্তুত রেখেছে উদ্ধারকার্যের জন্য।
কয়েকদিন আগে ফণীতে বিধ্বস্ত হয়েছে ওড়িশা উপকূল। এবার গুজরাট উপকূলে বায়ুর তাণ্ডবের আতঙ্ক। এখনও সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারেনি ওড়িশা। এবার মোদী রাজ্যের দিকে নজর প্রকৃতির। তবে শুধু গুজরাট উপকূলে নয়, লাক্ষাদ্বীপ ও আমিনদিভিতেও বায়ুর প্রভাব পড়বে।
আবহাওয়া দফতর সূত্রে সতর্কতা জারি করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেন্দ্রের তরফেও। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে তরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা, নৌসেনা ও উপকূলেরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে। স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।












Click it and Unblock the Notifications