এসে গেল কো-উইন অ্যাপের নয়া সংস্করণ, টিকাকরণে জটিলতা এড়িয়ে সহজেই করা যাবে রেজিস্ট্রেশন

এসে গেল কো-উইন অ্যাপের নয়া সংস্করণ, টিকাকরণে জটিলতা এড়িয়ে সহজেই করা যাবে রেজিস্ট্রেশন

গত ১৬ই জানুয়ারি থেকেই দেশজুড়ে চালু হয়েছে করোনা টিকাকরণ। যদিও নাম নথিভুক্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ে কেন্দ্র অনুমোদিত কো-উইন অ্যাপ ব্যবহার শুরু হলেও প্ৰযুক্তিগত কারণে তা স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় সূত্রের খবর অনুযায়ী, সেই কো-উইন অ্যাপের দ্বিতীয় ভার্সন আনতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা যাচ্ছে, আগামী ভার্সানে সাধারণ নাগরিকরাও টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন, পাশাপাশি পঞ্চাশোর্ধ্ব নাগরিকদের পছন্দসই টিকাকরণ কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

ধাপে ধাপে টিকাকরণ ভারতে

ধাপে ধাপে টিকাকরণ ভারতে

প্রথম পর্যায়ে প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হলেও এরপর ক্রমশ টিকাকরণ হবে পুলিশ, আমলা, স্বাস্থ্যকর্মী ও পঞ্চাশোর্ধ্ব প্রবীণ নাগরিকদের, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর এমনটাই। জানা যাচ্ছে, দেশের বৃহত্তম টিকাকরণ কর্মসূচিতে নতুন ভূমিকায় দেখা যাবে কো-উইন অ্যাপকে। নাম নথিভুক্ত করার পাশাপাশি টিকাকরণ কেন্দ্রের ব্যাপারে সমস্ত তথ্য দেবে কো-উইন অ্যাপ, জানান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে।

 কোমরবিডিটিতে আগে টিকাকরণ

কোমরবিডিটিতে আগে টিকাকরণ

করোনাবিদদের মতে, কোমরবিডিটি যুক্ত নাগরিকরা যেরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাতে দ্রুত টিকাকরণ শেষ করতে হবে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এমন নাগরিক ও প্রবীণ নাগরিকদের টিকা দেওয়ার জন্য বৈঠকের কথা জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। সূত্রের খবর, কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করে জিপিএস ব্যবহার করে পছন্দসই সাইটের নাম দিলেই ফোনে সমস্ত তথ্য সম্বলিত এসএমএস চলে আসবে। পাশাপাশি সরকারি খাতাতেও নথিভুক্ত হয়ে যাবে সকল তথ্য।

প্রথম ধাপে ৩০কোটি নাগরিককে টিকা

প্রথম ধাপে ৩০কোটি নাগরিককে টিকা

এদিকে কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছিল প্রথম পর্যায়ে প্রায় ৩০ কোটি নাগরিককে টিকা দেওয়ার কথা। সূত্রের খবর, পুলিশ-প্রশাসন ও মিউনিসিপ্যালিটি কর্মীদের টিকা দেওয়া হচ্ছে বর্তমানে। তৃতীয় পর্যায়ে পঞ্চাশোর্ধ্ব প্রায় ২৭ কোটি মানুষকে ও চতুর্থ পর্যায়ে কোমরবিডিটি যুক্ত ও ঝুঁকিপূর্ণ মানুষদের টিকা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে স্বাস্থ্যমন্ত্রকের। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রধান সেক্রেটারি পি কে মিশ্রর জানাচ্ছেন কো-উইন অ্যাপের পাশাপাশি 0কো-উইন সাইটেই নাম নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা।

 একনজরে নাম নথিভুক্তির নিয়মাবলী

একনজরে নাম নথিভুক্তির নিয়মাবলী

স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে খবর, নাম রেজিস্টার করার ক্ষেত্রে নিজের পাসপোর্ট সাইডের ছবি, ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড, প্যান কার্ড, পাসবুক (ব্যাঙ্ক/পোস্ট অফিস), পাসপোর্ট, পেনশন তথ্যাবলী, ভোটার কার্ড প্রয়োজনীয়। জানা যাচ্ছে, টিকা নেওয়ার আগে নাগরিকদের মোবাইলে এসএমএস আসবে। মোট ১২ টি ভাষায় এসএমএস পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি ভ্যাকসিনের দু'টি ডোজ দেওয়ার পরে কিউআর কোড ভিত্তিক সার্টিফিকেট দেওয়া হবে। স্বাস্থ্যসচিবের মতে, ভ্যাকসিন গ্রহীতাদের তথ্য জমা থাকবে ডিজি লকার নামক এক অ্যাপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+