করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি কেন প্রিন্ট করা প্রয়োজন? ব্যাখ্যা সরকারের
করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল শুরু থেকেই।
করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল শুরু থেকেই। সেই বিতর্কের মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ব্যাখ্যা দিল, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট প্রিন্ট করা প্রয়োজন। এদিন সংসদে সরকারের তরফে সেই ব্যাখ্যা দেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছিল যে, টিকা দেওয়ার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি কোভিড-উপযুক্ত আচরণ অনুসরণ সম্পর্কে সচেতনতা তৈরির বার্তাকেই শক্তিশালী করে। তাই করোনার টিকাদানের পর প্রধানমন্ত্রীর ছবি লাগানো সার্টিফিকেট প্রিন্ট করা আবশ্যিক এবং বাধ্যতামূলক। করোনার টিকা প্রদানের সার্টিফিকেটে কেন মোদীর ছবি, সেই সংক্রান্ত প্রশ্নের প্রতিক্রিয়া সরকার পক্ষ এই কথা জানিয়েছে।
কো-উইনের ইস্যু করা কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেটের ফর্ম্যাটগুলি মানসম্মত এবং যাচাইযোগ্য। ইনোকুলেশন সার্টিফিকেট সম্পর্কিত বিশ্বব্যাপী ডব্লিউএইচওর নির্দেশনার সাথে তা সামঞ্জস্যপূর্ণ। এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যসভায় লিখিতভাবে এই জবাব দেন। করোনা মহামারীর প্রেক্ষাপটে এটি অবশ্য কর্তব্য হয়ে উটেছে। সকল মানুষেরই কোভিড-উপযুক্ত আচরণ অনুসরণ করা জরুরি। এবং তা করোনা রোগের বিস্তার রোধের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে।
পাওয়ার বলেন, করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর বার্তা-সহ ছবিটি বৃহত্তর জনস্বার্থে প্রচারিত। টিকা দেওয়ার পরেও কোভিড-১৯ সংক্রান্ত উপযুক্ত আচরণ অনুসরণ করার জরুরি। সেই গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর ছবি ও বার্তা সম্বলিত সার্টিফিকেট প্রিন্ট করে নেওয়া জরুরি। এটা করোনা বিধি মেনে চলার বার্তাকে শক্তিশালী করে।
তিনি আরও বলেন যে, এই ধরনের সমালোচনামূলক বার্তাগুলি সবচেয়ে কার্যকরভাবে জনগণের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। টিকা দেওয়ার পরেও কোভিড-উপযুক্ত আচরণ অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে বার্তা এবং উপস্থাপনা সহ টিকা সার্টিফিকেটের জন্য ডব্লিউএইচওর নিয়ম অনুসারেই তা করা হচ্ছে। করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেটের বিন্যাস এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করেই স্থির করা হয়েছে।
কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি করোনার টিকা দেওয়ার জন্য কো-উইন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে এবং কো-উইনের মাধ্যমে একটি আদর্শ মেনে শংসাপত্র তৈরি করা হয়েছে। করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট তৈরি করা হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা মেনেই। সেই কারণেই করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট প্রধানমন্ত্রী মোদীর ছবি ও বার্তা-সহ কো-উইন অ্যাপ্লিকেশন থেকে প্রিন্ট করা জরুরি বলে জানিয়েছে সরকার।












Click it and Unblock the Notifications