পঞ্চায়েত ভোটের আগে মাইনে বাড়ছে সরকারি কর্মীদের
আগামী আর্থিক বর্ষ থেকেই সারা দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তন আসতে চলেছে।
আগামী আর্থিক বর্ষ থেকেই সারা দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তন আসতে চলেছে। লোয়ার লেভেল (ম্যাট্রিক্স লেভেল ১-৫) অফিশিয়ালদের বাড়বে মাইনে। কেন্দ্রীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ষষ্ঠ বেতন কমিশন মেনে কর্মীরা এই মুহূর্তে বেতন পান। এরপরে সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে বেতন ধার্য হবে। তবে তার জন্য আগামী অর্থবর্ষের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পে একলাফে ৭ হাজার থেকে ১৮ হাজার হয়ে যায়। তবে এখন সেটা ২৬ হাজার টাকা করে দেওয়ার দাবি উঠেছে। গতবছরের জুনে সপ্তম পে কমিশনের সুপারিশ মঞ্জুর করে মোদী সরকার। ফের একবার সেই সুপারিশ মেনে কেন্দ্র কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চলেছে।












Click it and Unblock the Notifications