ল্যাপটপ-ট্যাবলেট আমদানির লাইসেন্স শর্ত পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার, কারণ ব্যাখ্যা মন্ত্রী
ল্যাপটপ-ট্যাবলেট আমদানির লাইসেন্স শর্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিল, তার কারণও ব্যাখ্যা করলেন মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী শুক্রবার তা ঘোষণা করে জানান, ল্যাপটপ ও ট্যাবলেটের আমদানির লাইসেন্সের শর্ত এক মাস পিছিয়ে দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল ল্যাপটপ ও ট্যাবলেট আমদানির লাইসেন্স দেওয়ার। কিন্তু তা ঘোষণার একদিন পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক মাস পিছিয়ে দেওয়ার কতা জানানো হয়। সরকারি আধিকারিক এ ব্যাপারে নিশ্চিত করেই জানিয়েছেন।

শুক্রবার কেন্দ্রীয় সরকার ল্যাপটপ, ট্যাবলেট ও কম্পিটার আমদানির জন্য লাইসেন্স প্রদানের বিষয়টি বিলম্বিত করার সিদ্ধান্ত নেয়। একজন সিনিয় আধিকারিক তা ঘোষমা করেন। এই মর্মে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, ল্যাপটপ, ট্যাবলেট আমদানি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা জন্য একটি ট্রানজিশন পিরিয়ড হবে।
তিনি জানান, শীঘ্রই সঠিক তারিখ জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সরকারের তরফে ঘোষণা করা হয়, ল্যাপটপ, ট্যাবলেট ও ব্যক্তিগত কম্পিউটার আমদানির জন্য লাইসেন্সের শর্ত অবিলম্বে কার্যকর করা হবে। কিন্তু একদিনের মধ্যেই তা পুনর্বিবেচনা করা হয়েছে। স্টেক হোল্ডারদের নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও সময় দেওয়ার জন্যই তা পিছিয়ে দেওয়া হয়েছে।
বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন উদ্বোগ মোকাবিলার জন্য লাইসেন্সের প্রয়োজনীয়তা ও শর্তি আরোপের বিষয়টি চালু করা হয়েছিল। ল্যাপটপ ও ট্যাবলেটের আমদানি ভোক্তাদের চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই লাইসেন্সের প্রয়োজনীয়তা বিবেচনা করে মসৃণভাবে তা স্থানান্তরণের জন্য উদ্যোগ নেওয়া হয়।












Click it and Unblock the Notifications