সরকারি কর্মীদের জন্য সুখবর করোনার হানার মাঝেই! ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ১ জুলাই থেকে
করোনার হানায় বিপর্যস্ত গোটা দেশ। করোনার প্রথম ঢেউয়ের রেশ মিটতে না মিটতেই দ্বিতীয় ঢেউ একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে দেশকে।
করোনার হানায় বিপর্যস্ত গোটা দেশ। করোনার প্রথম ঢেউয়ের রেশ মিটতে না মিটতেই দ্বিতীয় ঢেউ একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে দেশকে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন হিসেবে ডিএ মিলবে বলে জানিয়েছে সরকার।

১ জুলাই থেকে বর্ধিত ডিএ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ জুলাই থেকে বর্ধিত ডিএ বা মহার্ঘভাতা দেওয়া হবে। তবে কোনও এরিয়ার দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্রীহ য় অর্থমন্ত্রক। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পান। ২০১৯ সাল থেকে তা কার্যকর রয়েছে। সেইমতোই ডিএ পাচ্ছেন কর্মীরা।

২০২১ সালের জুন মাস পর্যন্ত ডিএ স্থগিত ছিল
তবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ফের ডিএ পুনর্বিবেচনার কথা ছিল। কিন্তু করোনার ঢেউয়ের মধ্যে তা কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের ২৩ এপ্রিল অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, ২০২১ সালের জুন মাস পর্যন্ত ডিএ স্থগিত থাকবে। ২০২০ সালের ১ জুলাই এবং ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ডিএ স্থগিত রয়ে যায়।

১ জুলাই থেকে ১১ শতাংশ ডিএ বাড়বে কর্মীদের
কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২০২০ সালের জানুয়ারি থেকে ধৈর্য্য ধরে রয়েছেন। তাঁদের স্বস্তি দিয়ে জুলাই থেকে বাড়ছে ডিএ। ২০২০-র জানুয়ারি থেকে জুন সময়কালে ৩ শতাংশ। জুলাই থেকে ডিসেম্বর ৪ শতাংশ এবং ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ শতাংশ ডিএ বাড়ার কথা। সেই অনুযায়ী ১ জুলাই থেকে ১১ শতাংশ ডিএ বাড়বে।

৩০ জুন পর্যন্ত মূল্যবৃদ্ধির সূচকের অঙ্ক কষেই চূড়ান্ত সিদ্ধান্ত
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণার পর কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ২৮ শতাংশ। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জুনের শেষে। অর্থমন্ত্রক জেসিএমের জাতীয় কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ৩০ জুন পর্যন্ত মূল্যবৃদ্ধির সূচকের অঙ্ক কষেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications