৮২৪ কোটি জিএসটি ফাঁকি দিয়েছে ১৬ বিমা সংস্থা! ধরে ফেলল কেন্দ্রীয় সরকার
দেশের ১৬টি বিমা সংস্থা প্রায় ৮২৪ কোটি টাকার জিএসটি ফাঁকি দিয়েছে। এই ‘জালিয়াতি’ অর্থমন্ত্রক ধরে ফেলল অবশেষে।
দেশের ১৬টি বিমা সংস্থা প্রায় ৮২৪ কোটি টাকার জিএসটি ফাঁকি দিয়েছে। এই 'জালিয়াতি' অর্থমন্ত্রক ধরে ফেলল অবশেষে। বিমা কোম্পানিগুলি বিজ্ঞাপন, বিপণন এবং ব্র্যান্ড অ্যাক্টিভেশনের মতো পরিষেবা প্রদানের জন্য ট্যাক্স ক্রেডিট গ্রহণ করেছিল। মধ্যস্থতাকারীদের দ্বারা চালানের ভিত্তিতে ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ করে। কিন্তু এমন কোনও পরিষেবা কেন্দ্রীয় মন্ত্রণালয় প্রদান করেনি বলে জানায়।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা একটি বিবৃতি অনুসারে, ১৬টি বিমা সংস্থার দ্বারা প্রায় ৮২৪ কোটি মূল্যের ইনপুট ট্যাক্স ক্রেডিটের অপব্যবহার শনাক্ত করেছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কর্তৃপক্ষ। তারা মধ্যস্থতাকারীদের দ্বারা জাল চালান ইস্যু করে এই ট্যাক্স গ্রহণ করেছে। তদন্ত করে জানা গিয়েছে,৮২৪ কোটির মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া হয়েছে, যার মধ্যে ২১৭ কোটি টাকা এই ১৬টি বিমা সংস্থা পরিশোধ করেছে।
জিএসটি ইন্টেলিজেন্স কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে। তারপরই প্রকট হয় এই জালিয়াতি। জিএসটি ইন্টেলিজেন্সের মহাপরিচালক বলেন, মুম্বই জোনাল ইউনিট এই মামলার তদন্ত শুরু করেছে। মুম্বই জোনাল ইউনিট এই তদন্তে জালিয়াতি সামনে আনলেও সংস্থাগুলির নাম প্রকাশ করেনি। জিএসটি ইন্টেলিজেন্সের তরফে নাম প্রকাশে বিরত থাকতে বলা হয়েছে।
জিএসটি ইন্টেলিজেন্স তদন্তে নেমে জানতে পারে বিমা কোম্পানিগুলি বিজ্ঞাপন, বিপণন এবং ব্যান্ড অ্যাক্টিভেশনের মতো পরিষেবা প্রদানের জন্য বেশ কয়েকটি মধ্যস্থতাকারী দ্বারা জারি করা চালানের ভিত্তিতে আইটিসি গ্রহণ করেছে। কিন্তু এই ধরনের কোনও পরিসেবা দেওয়া হয়নি। সুতরাং কোনও অন্তর্নিহিত সরবরাহের অনুপস্থিতিতে উল্লিখিত্ বিমা সংস্থাগুলি দ্বারা নেওয়া ইনপুট ট্যাক্স ক্রেডিট জিএসটি আইনের অনুমোদিত নয়।
মোডাস অপারেন্ডি ব্যাখ্যা করে বলা হয়, মাইক্রো-ফাইনান্সিং ব্যবসায় নিযুক্ত বেশ কিছু নন-ব্যাঙ্কিং আর্থিক কোম্পানি বিমা কোম্পানিক কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করছে। তারা একক প্রিমিয়াম ক্রেডিট বিমা পলিসি ক্রস সেল করছে। আইআরডিএ-র নিয়ম অনুযায়ী তাদের ঋণ ব্যবসা নামেই কমিশন অনুমোদিত।
এই বিধানগুলিকে এড়ানোর জন্য বিমা কোম্পানিগুলি বিজ্ঞাপন ওয়েব মার্কেটিং ইত্যাদি পরিষেবা সরবরাহের জন্য, এবিএফসিকে কমিশন স্থানান্তর করার জন্য মধ্যস্থতাকরীদের কাছ থেকে চালান গ্রহণের আশ্রয় নিতে হয়। মধ্যস্থতাকারীরা এই জাতীয় সরবরাহেক জন্য এনবিএফসি থেকে চালান পায়। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সেই চালানকেই কাজে লাগিয়েই বিমা সংস্থাগুলি বিপুল পরিমাণ টাকার জিএসটি ফাঁকি দেয়।












Click it and Unblock the Notifications