করোনার দ্বিতীয় স্রোতের মাঝে দেশে 'মেডিক্যাল অক্সিজেন' নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের
করোনার দ্বিতীয় স্রোতের মাঝে দেশে 'মেডিক্যাল অক্সিজেন' নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের
করোনা পরিস্থিতি দেশের অন্দরে এক প্রবল ভয়াবহ চিত্র তুলে ধরছে। বহু জায়গাতেই যেমন বেড ও অক্সিজেন সিলিন্ডারের অভাব নিয়ে অভিযোগ উঠছে, তেমনই বহু ক্ষেত্রে ভ্যাকসিনের অভাব নিয়েও সমস্যা মাথাচাড়া দিচ্ছে। এমন এক পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বড় নির্দেশ দেওয়া হল রাজ্যগুলিকে।

স্বাস্থ্যমন্ত্রক কী জানিয়েছে?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মেডিক্যাল অক্সিজেন কোভিড পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর এক বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাফ জানিয়েছে, রাজ্যগুলি যেন মেডিক্যাল অক্সিজেনের স্টকের ক্ষেত্রে জোর দেয়।

দেশে মেডিক্যাল অক্সিজেন কি পর্যাপ্ত?
কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে দেশে করোনার প্রব দাপটের মদ্যে পর্যাপ্ত রয়েছে মেডিক্যাল অক্সিজেন। তবে তার অপব্যাবহার যাতে না হয়, সেদিকে রাজ্যগুলিকে নদর রাখতে হবে। বিশেষত যে সমস্ত রাজ্য করোনার প্রবল হানায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সেই রাজ্যের জন্য এমন বার্তা এসেছে।

কন্ট্রোল রুম খোলার বার্তা
এছাড়াও রাজ্যগুলিকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে সুবন্দোবস্তের বার্তা দিয়েছে কেন্দ্র। যাতে সরবরাহের ক্ষেত্রে জটিলতা না সৃষ্টি হয়, সেদিকে রাজ্য প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে জানানো হয়েছে। মেডিক্যাল অক্সিজেন সরবরাহের জন্য কতগুলি ট্যাঙ্কার বা সিলিন্ডারের প্রয়োজন সেই বিষয়ে তথ্যে নজর রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কোন চ্যালেঞ্জের মুখে দেশ?
এদিকে, অক্সিজেন নিয়ে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যসরকারগুলি বড়সড় চ্যালেঞ্জের মুখে। অক্সিজেন যাতে নষ্ট না হয় তার দিকে নজর দেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। আপাতত করোনায় কম আক্রান্ত রাজ্যগুলি থেকে বেশি আক্রান্ত রাজ্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করাই বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় সরকারের সামনে। এক্ষেত্রে লিকুইড মেডিক্যাল অক্সিজেন যাতে সরবরাহ করা যায়, তার চেষ্টায় কেন্দ্র।












Click it and Unblock the Notifications