ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর নতুন প্রধান মনোনীত, সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত রবি সিনহা
ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর নতুন প্রধান হিসেবে মনোনীত হলেন রবি সিনহা। তিনি সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন। সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। তারপরই তাঁর হাত থেকে দায়িত্ব বুঝে নেবেন রবি সিনহা। ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসারকে বেছে নেওয়া হয়েছে এই গুরুদায়িত্বের জন্য।
'র' প্রধান হিসেবে রবি সিনহাকে বেছে নিয়েছে কেন্দ্র সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। দুই বছরের মেয়াদের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রধান হিসাবে সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহাকে নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্র।

ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অফিসার রবি সিনহা। তিনি বর্তমানে বিশেষ সচিব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবালয়ে কর্মরত রয়েছেন। এর আগে যিনি এই গুরুত্বশালী পদে ছিলেন, সেই সামন্ত গোয়েল ছিলেন ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার। তাঁর জায়গায় এবার রবি সিনহাকে মনোনীত করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আইপিএস অফিসার রবি সিনবা র-এর দায়িত্ব নেবেন ১ জুলাই থেকে। তাঁকে দু-বছরের মেয়াদে প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর আগে সামন্ত গোয়েল চার বছর কার্যকাল শেষ করতে চলেছেন ৩০ জুন। ৩০ জুন তিনি অবসর নেওয়ার পর ১ জুলাই থেকে র-এর দায়িত্ব বর্তাবে রবির কাঁধে।
গত দু-দশক ধরে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে বিশেষ সচিব হিসেবে কর্মরত। তিনি অতীতে র-এর অপারেশনাল উইং-এর প্রধান ছিলেন। জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চলে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। এমনকী বিদেশেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ অন্যান্য দেশের সঙ্গেও তাঁর সম্পর্ক সুবিস্তৃত।












Click it and Unblock the Notifications