আনলক ৩-এর নির্দেশিকা জারি কেন্দ্রের, করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝে কী কী জানাল সরকার?

করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে দেশে। এই আবহে শেষ হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের আনলকের মেয়াদ। সেই আবহেই এবার তৃতীয় পর্যায়েন আনলকের বিষয়ে নির্দেশিকা জারি করে বেশ কিছু বড় ঘোষণা করল কেন্দ্র। ১ অগাস্ট থেকে শুরু হতে চলা আনলক পর্বে এবার খুলতে চলেছে জিম। চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবাও। তবে স্কুল, কলেজ কোচিং সেন্টার এখনও বন্ধ থাকবে। এছাড়া রাত্রিকালীন কার্ফু উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এসবের পরও রাজ্য সরকারের অঞ্চল ভিত্তিক কোনও নির্দেশিকা থাকলে, তাই লাগু হবে বলে জানায় কেন্দ্র।

খুলছে জিম

খুলছে জিম

এদিন কেন্দ্রের তরফে জানানো হয় যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মেনে জিম ও যোগ ইনস্টিউট খোলা যাবে ৫ অগাস্ট থেকে। এই বিষয়ে আলাদা নির্দেশিকা জারি করা হবে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। সেই নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ করতে হবে এবং জিম খোলা রাখা যাবে। এছাড়া স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রেও মাস্ক পরা ও সোশ্যাল ডিস্টেন্সিং আবশ্যক।

আন্র্জাতিক উড়ান চালু হচ্ছে

আন্র্জাতিক উড়ান চালু হচ্ছে

এদিকে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর এবার বন্দে ভারতের বাইরেও বাকি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হবে বলে জানিয়ে দেয় কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্র জানায়, যে ধাপে ধাপে আন্তর্জাতিক উড়ান চালু করা হবে। উড়ানে মেনে চলতে হবে কেন্দ্রের নির্দেশিকা। উড়ান সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে।

বন্ধ থাকবে মেট্রো, সিনেমা হল

বন্ধ থাকবে মেট্রো, সিনেমা হল

এদিকে কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা মেট্রে রেল পরিষেবা, সিনেমা হল, পার্ক, থিয়েটার, খেলাধুলোর স্টেডিয়াম, রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধই থাকবে। তবে রেড জোনের বাইরে থাকা এলাকায় উপর উক্ত প্রতিষ্ঠান ছাড়া বাকি সব খোলা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়। এদিকে মেট্রে বন্ধের কথা বলা হলেও লোকাল রেল পরিষেবার বিষয়ে রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়।

উঠে যাবে নাইট কার্ফু

উঠে যাবে নাইট কার্ফু

এদিকে দেশে তুলে দেওয়া হচ্ছে নাইট কার্ফু। তবে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে স্কুল কলেজ এখনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়য়া হয়েছে। দেশজুড়ে স্কুল কলেজ ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। কনটেইনমেন্ট জোন চিহ্নিতকরণ ও সে সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+