গ্যাসে ভর্তুকির ঘোষণা মোদী সরকারের! কারা পাবেন এই সুবিধা, জানুন বিস্তারিত

পাঁচ রাজ্যের নির্বাচন-পর্ব মিটে যাওয়ার পর থেকেই দেশের বুকে ধারাবাহিক মূল্যবৃদ্ধি শুরু হয়েছিল। আকাশ ছুঁয়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। তার সঙ্গে রান্নার গ্যাসের দামও হাড়ার ছাড়িয়েছিল।

পাঁচ রাজ্যের নির্বাচন-পর্ব মিটে যাওয়ার পর থেকেই দেশের বুকে ধারাবাহিক মূল্যবৃদ্ধি শুরু হয়েছিল। আকাশ ছুঁয়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। তার সঙ্গে রান্নার গ্যাসের দামও হাড়ার ছাড়িয়েছিল। যার জেরে নাভিশ্বাস উঠতে শুরু করেছিল মধ্যবিত্তের. রান্নার হেঁশেলে লেগেছিল আগুন। তা থেকে পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর পাশাপাশি গ্যাসেও ভর্তুকির ঘোষণা করেছে কেন্দ্র।

গ্যাসে ভর্তুকির সুবিধা কাদের

গ্যাসে ভর্তুকির সুবিধা কাদের

কিন্তু মধ্যবিত্তের হেঁশেলে যে আগুন লেগেছে, তাতে গ্যাসের ভর্তুকির এই ঘোষণা কি প্রলেপ লাগাতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট। তার কারণ গ্যাসে ভর্তুকির সুবিধা প্রদান করা হয়েছে শুধু উজ্জলা যোজনার উপভোক্তাদের। বাকিরা এই সুবিধা পাবেন না। অর্থাৎ তাঁদের নি্র্ধারিত মূল্যে গ্যাস কিনতে হবে।

পেট্রোল-ডিজেলে শুল্ক হ্রাস

পেট্রোল-ডিজেলে শুল্ক হ্রাস

তবে মূল্যবৃদ্ধি জেরে যখন মধ্যবিত্তদের নাকাল অবস্থা, তখনই সুখবর শোনাল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর ঘোষণা করেছেন। ফলে একধাক্কায় অনেকটা কমছে জ্বালানি তেলের দাম। নির্মলা সীতারমনের ঘোষণা মতো, পেট্রোলের ক্ষেত্রে শুল্ক প্রতি লিটারে কমানো হচ্ছে ৮ টাকা করে ও ডিজেলের ক্ষেত্রে শুল্ক কমছে ৬ টাকা প্রতি লিটারে। এর ফলে পেট্রোলের দাম কমবে সাড়ে ৯ টাকা প্রতি লিটার আর ডিজেলের দাম কমবে ৭ টাকা প্রতি লিটার।

রান্নার গ্যাসে কত টাকা ভর্তুকি

রান্নার গ্যাসে কত টাকা ভর্তুকি

একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন, রান্নার গ্যাসে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। তাঁদের জন্য ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। প্রতি বছর ১২ টা করে সিলিন্ডার দেওয়া হয় এই যোজনায়। তাঁরা প্রতি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। কিন্তু উজ্জলা যোজনার বাইরে থাকা গ্রাহকরা এই সুবিধা পাবেন না।

 গ্যাসের দাম যখন হাজার ছাড়িয়েছে

গ্যাসের দাম যখন হাজার ছাড়িয়েছে

উল্লেখ্য, সমস্ত গ্রাহককেই ভর্তুকির সুবিধা দেওয়া হত। মোদী সরকার দ্বিতীয় দফায় সরকারে এসে তা বন্ধ করে দেয় পুরোপুরি। এমনকী লকডাউনের সময়ও সেই সুবিধা দেয়নি। এখন গ্যাসের দাম যখন হাজার ছাড়িয়েছে, তখন শুধু উজ্জলা যোজনার গ্রাহকদের ভর্তুকির সুবিধা প্রদানের কথা জানালেন। বাকিরা রয়ে গেলেন ভর্তুকির বাইরেই।

৯ কোটি উপভোক্তার জন্য সুবিধা

গ্যাস বা পেট্রোপণ্যের দাম চূড়ায় পৌঁছে গিয়েছে দেশে। তারপর পেট্রোপণ্যের শুল্ক কমিয়ে কেন্দ্রীয় সরকার এখন বাহবা কুড়োতে চাইছে। পেট্রোপণ্যের ক্ষেত্রে না হয় সবার জন্যই দাম কমেছে, কিন্তু মধ্যবিত্তরা গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে রক্ষা পাচ্ছেন না। তাঁদের নির্ধারিত হাতেই গ্যাস কিনতে হবে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, গ্যাসের একাংশ উপভোক্তোদের সুবিধা প্রদান করা যাচ্ছে। তবে এই সংখ্যাটাও নেহাত কম নয়। প্রায় ৯ কোটি উপভোক্তা পাবেন এই সুবিধা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+