Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদানি ইস্যুতে বিনিয়োগকারীদের সুরক্ষায় সুপ্রিম-বার্তা মেনে বিশেষজ্ঞ কমিটি গড়বে কেন্দ্র

সরকার হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি গঠনে তারা সম্মত। শুক্রবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

আদানি গোষ্ঠীর শেয়ার ধস ইস্যুতে বিনিয়োগকারীদের সুরক্ষায় সুপ্রিম কোর্ট কোনও একটি পন্থা বের করার আর্জি জানিয়েছিল। সেইমতো বিশেষজ্ঞ কমিটি গড়তে সম্মত হল কেন্দ্র। সুপ্রিম কোর্ট শুক্রবার সেবির উদ্দেশে জানিয়েছিল ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া দরকার।

সুপ্রিম কোর্টের সেই বার্তার পর এদিন শেয়ার বাজারের অস্থিরতার বিরুদ্ধে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষজ্ঞ কমিটি গড়ার কথা জানিয়েছে কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, তারা আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির উপর হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের আঘাত নেমে আসার পরে বিনিয়োগকারীদের পাশে থাকছে।

আদানি ইস্যুতে সুপ্রিম-বার্তা মেনে বিশেষজ্ঞ কমিটি কেন্দ্রের

সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি জে বি পার্দিওয়ালার বেঞ্চের সামনে হলফনামা পেশ করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞ কমিটি গড়তে সম্মত হয়েছে। সেই মর্মে কেন্দ্রীয় সরকারকে কমিটির গড়ার প্রস্তাব দেওয়া যেতে পারে।

সুপ্রি্ম কোর্টে বুধবারের মধ্যে আদানি ইস্যুতে বিনিয়োগকারীদের সুরক্ষায় কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে তা হলফনামা আকারে জমা দিতে বলেছিল। সেইমতো সরকার হলফনামা দিয়ে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি গঠনের ব্যাপারে। শুক্রবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে ভারতীয় বিনিয়োগকারীরা প্রবল সমস্যায় পড়েছে। কীভাবে সেখান থেকে রক্ষা পেতে পারেন ভারতীয় বিনিয়োগকারীরা, তা নিয়ে সেবিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভারতের শীর্ষ আদালত সেবিকে উপায় বের করার আর্জি জানিয়েছিল। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিশেষজ্ঞ কমিটি গড়ার প্রস্তাব দিয়েছি। ভবিষ্যতে ভারতীয় বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য একটি বিধিবদ্ধ ব্যবস্থা রচনা করার আহ্বান জানিয়েছিল তারা।

আমেরিকার শর্ট বিক্রেতা হিন্ডেনবার্গের রিসার্চে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ মেলে। এই সম্পর্কে সুপ্রিম কোর্ট বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রতিক্রিয়া চায়। শুধু প্রতিক্রিয়াই নয় একটা বিধিবদ্ধ উপায় বের করার আর্জি জানানো হয়। শীর্ষ আদালত চাইছে যে করেই হোক ভবিষ্যৎ বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখতে। তার জন্য কেন্দ্রীয় সরকারকে গুরু্ত্বপূর্ণ ভূমিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

শীর্ষ আদালত এদিন স্পষ্ট করেই জানিয়ে দেয়, ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা করার করতে হবে। সামগ্রিক বিষয় খতিয়ে দেখে আদালত সেটাই মনে করছে। এ জন্য বিচারপতি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে উপায় বের করে তা জানাতে হবে সুপ্রিম কোর্টকে।

একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। সেজন্যও সেবির পরামর্শ জরুরি। সেবিকে বলা হয় কীভাবে নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করা যায়, তার রূপরেখা তৈরি করা হোক। সুপ্রিম কোর্ট বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর পাশাপাশি আরও কিছু উপায় জানতে চাইছে। সোমবার এই মামলার শুনানিতে কেন্রেআ র তরফে হলফনামা পেশ করেন।

মার্কিন শর্ট-সেলিং ফার্মের হিন্ডেনবার্গ রিপোর্টের ষড়যন্ত্রের যে অভিযোগ তোলা হয়েছে, তার তদন্ত চেয়েও আইনজীবী বিশাল তিওয়ারি এবং মনোহরলাল শর্মা পিআইএল দায়ের করেন। গৌতম আদানির কোম্পানিগুলির ১০০ বিলিয়ন ক্ষতি হয়েছিল বলে জানানো হয় রিপোর্টে। তার ফলে তিনি বিশ্বব্যাপী ধনী তালিকা এক ধাক্কায় প্রথম ১০-এর নীচে নেমে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+