রোগীরা এখনই পাবেন কোভ্যাক্সিন? করোনা সংক্রমণের মাঝেই বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্র

যাদের অত্যন্ত প্রয়োজন, তাদের দেওয়া হতে পারে কোভিড ১৯ ভ্যাকসিন৷ এই ব্যাপারে আলোচনা চলছে৷ জানাল কেন্দ্রীয় সরকার৷ আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়৷ বৈঠকে নিতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল বলেন, যাদের প্রয়োজন তাদের কাছে কীভাবে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে৷ তিনি আরও বলেন, কোরোনার গুরুত্বপূর্ণ দুটি ভ্যাকসিনের ট্রায়াল বর্তমানে ফেজ ১ ও ফেজ ২ তে আছে৷

শীঘ্র এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে

শীঘ্র এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে

তিনি বলেন, ভারত ও বিশ্বের মানুষের কাছে অতি শীঘ্র এই ভ্যাকসিন পৌঁছে দিতে সবরকম চেষ্টা করছে সরকার৷ প্রতিটি সম্ভাব্য সুবিধার দিকে খেয়াল রাখা হবে৷ এই ট্রায়াল হয়েছে বৈজ্ঞানিকভাবে ও নৈতিকভাবে৷ এছাড়াও আমরা মূল্যের দিকটিও ভেবে দেখছি৷

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল

এর আগে, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া দুটি ভ্যাকসিনকে হিউম্যান ট্রায়ালের ১ ও ২ ফেজের জন্য অনুমতি দেয়৷ ভারত বায়োটেক ইন্টারন্যাশানাল লিমিটেড ও অন্যটি জাইডাস ক্যাডিলা হেলথ কেয়ারে লিমিটেডের ভ্যাকসিন৷ ভারত বায়োটেকের কোভ্যাকসিন বর্তমানে হিউম্যান ট্রায়াল শুরু করেছে৷ প্রথম ফেজে ভ্যাকসিনটি ৩৭৫ জনের উপর পরীক্ষা করা হবে৷ এই ভ্যাকসিনটি ভারত বায়োটেক, আইসিএমআর ও পুনের এনআইভই-র যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে৷ এর ক্লিনিক্যাল ট্রায়ালে ফেজ ২ ও ফেজ ২ তে প্রায় ১১০০ জনেরও বেশি মানুষের উপর ট্রায়াল করা হবে৷ আইসিএমআর-এর উদ্যোগে দেশের ১২টি জায়গায় কোভ্যাকসিনের ট্রায়াল করা হবে৷

কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য ভলান্টিয়ার নিয়োগ

কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য ভলান্টিয়ার নিয়োগ

চলতি সপ্তাহের সোমবার দিল্লির এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য ভলান্টিয়ার নিয়োগ করতে শুরু করেছে৷ দেশের ১২টি জায়গা থেকে তাদের নিয়োগ করা হয়েছে৷ এইমস-এর সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের ডঃ সঞ্জয় রাই বলেন, ট্রায়ালের পরে, ওই ভলান্টিয়ারদের প্রাথমিকভাবে ২৮ দিনের জন্য পর্যবেক্ষণ করা হবে৷

কতদিন সময় লাগবে?

কতদিন সময় লাগবে?

ট্রায়ালের প্রথম ফেজ শেষ করতে কমপক্ষে সময় লাগবে ৪ থেকে ৬ সপ্তাহ৷ অন্যদিকে, জ়াইডাস ক্যাডিলার চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল একটি বিবৃতিতে বলেন, জাই-কোভ-ডি ভ্যাকসিনের ট্রায়াল করতে সময় লাগবে সাত মাস৷ কম্পানিটি তাদের প্রথম হিউম্যান ট্রায়াল শুরু করেছে গত সপ্তাহের শেষে৷ ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝা গেলে ও সুফল দেখা দিলে এই ভ্যাকসিনটির ট্রায়াল শেষ করতে লাগবে মোট সাত মাস৷ তারপরই লঞ্চ করা হবে ভ্যাকসিন৷

ভ্যাকসিন তৈরি করতে কাজ করছে সাতটি সংস্থা

ভ্যাকসিন তৈরি করতে কাজ করছে সাতটি সংস্থা

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য ভারতে মোট সাতটি সংস্থা গবেষণা করছে৷ সেগুলি হল ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জ়াইডাস ক্যাডিলা, প্যানেসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজি , মিনভ্যাক্স ও বায়োলজিকাল ই৷ করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ আধিকারিক রাজেশ ভূষণ বলেন, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বিশ্বে সবথেকে কম৷ এছাড়াও দিনে যত কোরোনা পরীক্ষা করা হয় , তার মধ্যে পজিটিভ আসে ৫ শতাংশেরও কম৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+