ডিজিটাল দিককে চাঙ্গা করছে নির্মলার বাজেট
ডিজিটাল দিককে চাঙ্গা করছে নির্মলার বাজেট
বাজেটে নিয়ে প্রায় কেউই খুশি নয়। বিশেষজ্ঞ মহল নির্মলা সীতারামনের বাজেটের মধ্যে বিশেষ ভালো দিক কিছু খুঁজে পাননি। এ যেন শুধু চলার জন্য চলা যাক না মার্কা বাজেট। তবে এর মধ্যে ডিজিটাল ইন্ডিয়ার দিকে যে ভালোভাবে নজর দেওয়া হচ্ছে তা স্পষ্ট। ডিজিট্যাল কারেন্সি থেকে শুরু করে , ডিজিটাল ইউনিভার্সিটি , ই ল্যাব সবকিছুই এখন ডিজিটাল ভাবে করতে চাইছে সরকার।
একনজরে দেখে নেওয়া যাক ডিজিটাল দিককে বাজেট ২০২২ কতটা চাঙ্গা করতে সাহায্য করছে।

ডিজিটাল কারেন্সি
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন ডিজিটাল কারেন্সির কথা। ২০২২ সালে ব্লকচেইন ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে ডিজিটাল রুপি ইস্যু করাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে অর্থনীতি চাঙ্গা হবে। অফিশিয়াল ডিজিটাল কারেন্সি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। এটি এমন একটি লিগাল টেন্ডার যা ডিজিটাল মাধ্যমে যে কোনও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ইস্যু করতে পারে । আমরা যে নোট , কয়েন ব্যবহার করি তাতে সরকারের লিগাল টেন্ডার আছে। এ ক্ষেত্রেও সেই একই লিগাল টেন্ডার হল, শুধু মাধ্যম ,ডিজিটাল। এর আগেও নানা দেশ এই ডিজিটাল কারেন্সি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। ইতিমধ্যেই চালু হয়েছে ডিজিটাল ডলার, ডিজিটাল ইউরো, ই-ইউয়ান।

ডিজিটাল ইউনিভার্সিটি
সমস্ত পড়ুয়া যাতে বিশ্বমানের শিক্ষার পায় তার জন্য তৈরি হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি। বাড়িতে বসেই সেই পড়াশোনা করতে পারা যাবে। বিভিন্ন ভাষায় পড়াোনার সুযোগ থাকবে সেখানে। সেই বিশ্ববিদ্যালয়ে হাব স্পোকন মডেলে তৈরি হবে। আইসিটি ব্যবহার করে এই পাঠ দেওয়া হবে।

ভার্চুয়াল ল্যাব
বাজেটে ২০২২-২৩ অর্থবর্ষে ৭৫০ টি ভার্চুয়াল ল্যাব তৈরির কথা বলা হয়েছে । পাশাপাশি তৈরি করা হবে ৭৫ টি স্কিলিং ই-ল্যাব। পড়ুয়াদের মধ্যে চিন্তা ভাবনার প্রবণতা ও সৃজনশীলতা বাড়াতে ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেছেন নির্মলা সীতারামন।

ই-কনটেন্ট
নিজের মাতৃভাষায় যাতে শিক্ষামূলক কনটেন্ট ইন্টারনেটে পেতে পারে পড়ুয়ারা, সেই কারনে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শিক্ষক-শিক্ষাকারা ডিজিটাল মাধ্যমের জন্য তৈরি করবেন শিক্ষামূলক কনটেন্ট। ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি বা রেডিওর মাধ্যমে সেই সব কনটেন্ট দেখা বা শোনা যাবে।

৫ জি মোবাইল পরিষেবা
এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হয়ে যাবে দেশে। এছাড়াও তিনি জানালেন, গ্রামাঞ্চলেও ব্রডব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে। এছাড়াও বেসরকারি টেলিকম সংস্থাগুলি যাতে ফাইভ জি মোবাইল পরিষেবা শুরু করতে পারে, তাই ৫জি স্পেকট্রাম নিলাম করা হবে ।

ই পোস্ট
পোস্ট অফিস পরিষেবাতে ব্যাপক পরিবর্তন আসবে। পোস্ট অফিসগুলির অ্যাকাউন্ট হোল্ডারদের নেট ব্যাঙ্কিং, কোর ব্যাঙ্কিং ও এটিএম-এর সুবিধা দেওয়া হবে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডাররাও তাদের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।পোস্ট অফিসের এই অনলাইন লেনদেনের মাধ্যমে প্রবীণ নাগরিকরা সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষও সরাসরি মোবাইল ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন।

৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং
ডিজি যুগের কথা ভেবে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খোলা হবে দেশে। কম খরচে ডিজিটাল ব্যাঙ্কিং প্রচারে কাজ করা হবে। এর পাশাপাশি ডিজিটাল ব্যাঙ্কিংয়ে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। এর ফলে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম-এর মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাকসেসের অনুমতি পাওয়া যাবে। পোস্ট অফিস অ্যাকাউন্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে অনলাইন অর্থ লেনদেন সম্ভব হবে।












Click it and Unblock the Notifications