আম্বানিদের হ্যামলেস এবং আর্চিসের মতো জনপ্রিয় দোকানে তল্লাশি BIS-এর! বাজেয়াপ্ত ১৮ হাজার খেলনা
মুকেশ আম্বানির দুই দোকান হ্যামলেস এবং আর্চিসে হানা দিল Bureau of Indian Standards (BIS)। গত দু'সপ্তাহ ধরে গোটা দেশের ৪৪ টি সংস্থাতে হানা দেয় সংস্থা। যার মধ্যে আম্বানিদের এই দুটি দোকানও ছিল। আর এই দীর্ঘ তল্লাশিতে অন্তত ১৮
মুকেশ আম্বানির দুই দোকান হ্যামলেস এবং আর্চিসে হানা দিল Bureau of Indian Standards (BIS)। গত দু'সপ্তাহ ধরে গোটা দেশের ৪৪ টি সংস্থাতে হানা দেয় সংস্থা। যার মধ্যে আম্বানিদের এই দুটি দোকানও ছিল। আর এই দীর্ঘ তল্লাশিতে অন্তত ১৮ হাজার খেলনা বাজেয়াপ্ত করা হয়েছে।

বিআইএসের তরফে নির্দিষ্ট করে দেওয়া কিছু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই দোকানগুলি খেলনা বিক্রি করছিল বলে অভিযোগ।
আর এরপরেই দীর্ঘ এই তল্লাশি বলে জানা যাচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা এজেন্সি (CCPA) খেলনা বিক্রি করে দেশের বৃহৎ তিনটি ই-কর্মাস সংস্থা যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলকে নোটিশ ধরিয়েছে। এই তিন ই-কর্মাস সংস্থার বিরুদ্ধেই কোয়ালিটি কন্ট্রোল অর্ডার লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। আর এরপরেই কড়া এই ব্যবস্থা।
বলে রাখা প্রয়োজন, ২০২১ সালের ১লা জানুয়ারি থেকেই BIS খেলনা বিক্রির ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল নর্মস বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। একটি একটি কোয়ালিট চেক (Quality Control Order norms)। কিন্তু অনেকেই বাধ্যতামূলক এই নিয়ম মানছে না বলে অভিযোগ। অনেকেই এই সংক্রান্ত নিয়ম মানছে না বলে অভিযোগ।
আর তা সামনে আসার পরেই দেশজুড়ে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। তবে বিআইএসের এক আধিকারিক জানিয়েছেন, খেলনা প্রস্তুতকারী এবং বিক্রেতারা যে বিআইএসের নির্ধারিত বিধি মানছে না সেই সংক্রান্ত তথ্য তাঁদের কাছে আসছিল। আর এরপরেই দেশজুড়ে বিভিন্ন খেলনার দোকানে এই তল্লাশি বলে জানিয়েছেন ওই আধিকারিক।
বলে রাখা প্রয়োজন, Hamleys এবং Archies ছাড়াও WH Smith, Kids Zone এবং Cococart-এর মতো দোকানেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা ১৪ ডিসেম্বর থেকে গত ১২ জানুয়ারি মধ্যে চালানো হয়েছে বলে খবর। খুচরো খেলনার বিক্রেতা এই দোকানগুলির বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে Bureau of Indian Standards (BIS)-এর তরফে।]
Archies- দেশের অন্যতম বড় গ্রিটিংস কার্ড সহ বিভিন্ন ধরণের টয় বিক্রি করে থাকে। সেটি মুকেশ আম্বানির। সম্প্রতি Hamleys বলে সংস্থাটি কিনে নিয়েছে আম্বানি। আর তাঁদের দুটি দোকানেই বিএমএসের তরফে তল্লাশি চালানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications