নতুন করে উত্তপ্ত মণিপুর! বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল মোদী সরকার, এভাবে শান্ত করা যাবে?
Manipur: নতুন করে উত্তপ্ত মণিপুর। কার্যত প্রত্যেকদিনই হিংসার ঘটনা ঘটছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই হিমশিম অবস্থা স্থানীয় প্রশাসনের। এই অবস্থায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের। মণিপুরের পাঁচ জেলাকে 'অশান্তপ্রবণ এলাকা' ঘোষণা করল সরকার। একই সঙ্গে জারি করা হয়েছে AFSPA (সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা)।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এহেন নির্দেশিকা জারি করা হয়েছে। আর এরপরেই সে রাজ্যের ওই পাঁচ জেলায় (Manipur) সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে বলেই খবর।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিস্থিতি বিবেচনা করেই নতুন করে এই সিদ্ধান্ত (Manipur) নেওয়া হয়েছে। যে সমস্ত পুলিশ থানা এলাকায় AFSPA জারি করা হয়েছে সেগুলি হল ইম্ফল পশ্চিম জেলা সেকমাই এবং লমসাং, ইম্ফল পূর্ব জেলার লামালাই, জিরিবাম জেলার জিরিবাম, কাংপোকপির লিমাখং এবং বিষ্ণুপুরের মইরাং। বলে রাখা প্রয়োজন, এর আগে গত ১লা অক্টোবর এই অঞ্চলগুলিকে ছয় মাসের জন্য AFSPA-এর বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হয়েছিল।
কিন্তু যেভাবে নতুন করে পরিস্থিতি (Manipur) উত্তপ্ত হচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় সরকারের। এরপরেই বড়সড় এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এভাবে বিশেষ আইন জারি করে মণিপুরকে শান্ত করা যাবে? উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। হিংসার কারণে কয়েকশ মানুষের মৃত্যু ঘটেছে। এমনকি সময় কাটতে চললেও এখনও পর্যন্ত ক্যাম্পে রাত কাটাতে হচ্ছে বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে মাসের পর মাস সে রাজ্যে যারি ছিল কার্ফু।
কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। যদিও কয়েকমাস আগে কিছটা হলেও পরিস্থিতি শান্ত হয়। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে মণিপুরের মানুষ। কিন্তু নতুন করে ফের একবার উত্তপ্ত উত্তর-পূর্বের সীমান্ত ঘেঁষা ওই রাজ্য (Manipur) । গত কয়েকদিনে একের পর এক হামলার ঘটনা ঘটেছে।
হয়েছে জঙ্গি হামলায়। একেবারে নৃশংস ভাবে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। বাদ যায়নি মহিলা শিশুরা। যা চিন্তার ভাঁজ ফেলেছে মোদী সরকারের। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনার পরেই নতুন করে একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে।
কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। নিরাপত্তা এজেন্সিগুলিকে আরও অ্যালার্ট রাখা হয়েছে। এরপরেও আরও বড় পদক্ষেপ নিল মোদী সরকার (Manipur)। নতুন করে অশান্তিকে কেন্দ্র করে ত্রিব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications