Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স নির্ধারণ! রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠাল মোদী সরকার

জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী সারা দেশে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় মোদী সরকার। এছাড়াও শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষাও সরকারের নীতি। সেই অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নিয়ে রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় সরকার।

প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছয় বছর নির্ধারণ করতে রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে মোদী সরকার। প্রসঙ্গত উল্লেখ্য জাতীয় শিক্ষা নীতি ২০২০ চালু হওয়ার পর থেকে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তি নিয়ে রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশিকা

শিক্ষামন্ত্রকের ১৫ ফেব্রুয়ারি পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, শীঘ্রই ২০২৪-২৫ সেশনে ভর্তি শুরু হবে। আশা করা হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ৬+ বয়স নির্ধারণ করেছে।

প্রসঙ্গত ২০২২-এর মার্চে কেন্দ্র লোকসভায় জানিয়েছিল চোদ্দোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন অসম, গুজরাত, পুদুচেরি, তেলেঙ্গানা, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, ঝাড়খণ্ড, কর্নাটক ও কেরলে ছয় বছর পূর্ণ না হলেও প্রথম শ্রেণিতে ভর্তির অনুমতি দেয়। এই রাজ্যগুলিতে প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর। অন্যদিকে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর। এর আগেও কেন্দ্র বলেছে, ভর্তির ন্যূনতম বয়সকে এনইপি অনুযায়ী করছে না বিভিন্ন রাজ্য।

জাতীয় শিক্ষা নীতি অর্থাৎ এনইপি ২০২০-তে ৫+৩+৩+৪ স্কুল সিস্টেমের কথা বলা হয়েছে। এখানে প্রথম পাঁচ বছর হল তিন বছরের প্রিস্কুল অর্থাৎ শিশুর তিনবছর বয়স থেকে ছয় বছর এবং ক্লাস ওয়ান ও ক্লাস টু। দ্বিতীয় পর্যায় (প্রস্তুতিমূলক) হল আট থেকে এগারো বছর। যা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত।

পরবর্তী স্তর হল মধ্য বিদ্যালয় স্তর। যা ১১ থেকে ১৪ বছর বয়সীদের জন্য। যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি কভার করে এবং শেষ পর্যায় হল মাধ্যমিক স্তর। যা নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, বয়সের ক্ষেত্রে ১৪ থেকে ১৮ বছর।

২০২২ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছরকে চ্যালেঞ্জ করে অভিভাবকদের করা আবেদনের শুনানির সময় বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং এমএম সুন্দ্রেশের বেঞ্চ মন্তব্য করেছিল এখানে শিশুদের স্কুলে পাঠাতে এক ধরনের তাড়া রয়েছে। বাবা-মায়েরা তাদের সন্তানদের দুই বছর বয়সের সঙ্গে সঙ্গে শুরু করতে চান। এটি তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক নাও হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+