লকডাউনে কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের! প্রস্তাবিত দাওয়াই কোন কড়া সাজা?

করোনা প্রকোপ ক্রমেই জাঁকিয়ে বসেছে দেশে। ইতিমধ্যেই দেশে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৫১০০-র বেশি মানুষ। মারা গিয়েছে প্রায় ১৫০ জন। রোজই নতুন করে কয়েকশো আক্রান্ত হওয়ার খবর মিলছে। এরই মধ্যে লকডাউনের মেয়াদ বাড়া নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে যাতে অত্যাবশ্যক সামগ্রী মজুত করে না রাখা হয় ও জিনিসের কালোবাজারি না হয় সেই দিকে নজর রাখতে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে।

এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের অধীনে দাম নিয়ন্ত্রণ

এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের অধীনে দাম নিয়ন্ত্রণ

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি লিখেছেন ও তাদের এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট ১৯৫৫-এর ধারার অধীনে ব্যবস্থা নিতে বলেছেন। ভাল্লা জানিয়েছেন যে কেন্দ্র খাদ্য, ওষুধের ক্ষেত্রে উত্পাদন ও পরিবহনের ওপর ছাড় দিয়েছে। এখনই অত্যাবশ্যক সামগ্রী আইনের ধারা মোতাবেক দাম নিয়ন্ত্রণ, স্টকের ঊর্ধ্বসীমা নির্ধারণ, প্রোডাকশন বৃদ্ধি, ডিলারদের গুদাম পরীক্ষা করা যেতে পারে।

আইন ভাঙলে কী সাজা?

আইন ভাঙলে কী সাজা?

যারা আইন ভাঙবে তাদের সাত বছরের জেল, জরিমানা বা উভয় হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। একই সঙ্গে শ্রমিকদের অভাবে উত্পাদন কমে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে কালোবাজারির পরিস্থিতি তৈরি হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এর ফলে দাম বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। কালোবাজারি রুখতে তাই আগেভাগে রাজ্যদের সতর্ক হতে বলেছে কেন্দ্র।

দেশে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে

দেশে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে

করোনা ভাইরাসের জেরে দেশে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই সংক্রমণ কমার কোনও নামই নিচ্ছে না। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটাই এখনও পর্যন্ত দেশে সব থেকে বেশি মৃত্যু। যার জেরে সরকারি হিসাবে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৯-এ। এখনও পর্যন্ত ৫১৯৪ জনের শরীরে করোনা সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।

লকডাউন নিয়ে অনিশ্চয়তা

লকডাউন নিয়ে অনিশ্চয়তা

এদিকে এই পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল দেশের লকডাউন পর্ব শেষ হওয়ার কথা। তবে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তা বিবেচনা করে এই লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলেই অনেকে মনে করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য ইঙ্গিত দিয়েছে যে ১৪ এপ্রিলের পরেও তারা লকডাউন চালিয়ে যেতে চায়। একটি সরকারি সূত্র জানিয়েছে যে এই রাজ্যগুলির দেওয়া প্রস্তাবও বিবেচনা করছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+