মায়ানমার সঙ্কটের জের, শরণার্থী সমস্যা ঠেকাতে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

মায়ানমার সঙ্কটের জের, শরণার্থী সমস্যা ঠেকাতে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

সেনা অভ্যুত্থানের পর ক্রমেই আরও ভয়াবহ পরিস্থিতির সম্মূখীন হচ্ছে ময়ানমার। গণতন্ত্র ফেরানোর দাবিতে ইতিমধ্যেই দেশের বিভি্ন্ন প্রান্তে পৌঁছেছে আন্দোলনের আঁচ। এদিকে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও প্রাণের ভয়ে ইতিমধ্যেই দেশ ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। এমতাবস্থায় মায়ানমার সঙ্কটের আবহে যাতে নতুন শরণার্থী সমস্যা মাথাচাড়া না দেয় সেই বিষয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র।

৫ রাজ্যকে চিঠি কেন্দ্রের

৫ রাজ্যকে চিঠি কেন্দ্রের

এদিকে সেনার গুলিতে এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় ৬০ জনের বেশি প্রতিবাদী মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে মায়ানমার থেকে আগাত শরণার্থী সঙ্কটের জেরে ইতিমধ্যেই উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য বিবৃতি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, ইতিমধ্যেই স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি র‌্যাঙ্ক পদমর্যাদার এক আধিকারিকের তরফে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশের মুখ্য সচিবদের এবং অসম রাইফেলসের ডাইরেক্টর জেনারেলকে একটি চিঠিও পাঠানো হয়েছে।

কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

সূত্রের খবর, ওই চিঠিতে যে কোনও অবৈধ অনুপ্রবেশ, শরণার্থী সমস্যার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এই রাজ্যগুলিতে কোনোরকম সম্ভাব্য আগমন রোধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বারাষ্ট্র দফতরের তরফে। এমনকী অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সময় অপচয় না করে পুনরায় তাদের নিজ দেশে পাঠানোরও ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

 ১০ মার্চ পাঠানো হয় এই চিঠি

১০ মার্চ পাঠানো হয় এই চিঠি

গত ১০ মার্চ এই চিঠি লেখা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী মায়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে ইতিমধ্যেই যে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বড় মাত্রায় অবৈধ অনুপ্রবেশ শুরু হয়েছে সে কথাও স্বীকার করা হয়েছে কেন্দ্রের চিঠিতে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মায়ানমার থেকে কমপক্ষে ১৯ জন পুলিশ কর্মকর্তা ভারতে অনুপ্রবেশ করেছেন। এই পুলিশরা সীমান্ত পেরিয়ে মিজোরামের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই জেলা - চম্পাই এবং সার্চিপ-এ ঢুকে পড়েন বলে খবর। এমনকী তারা সকলেই ভারতে আশ্রয়ও চেয়েছেন।

একনজরে মায়ানমারের সেনা অভ্যুত্থান

একনজরে মায়ানমারের সেনা অভ্যুত্থান

এদিকে চলমান অস্থিরতার মাঝেই নাগরিকদের যত দ্রুত সম্ভব মায়ানমার ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটেন। বিবৃতিও জারি করা হয়েছে ব্রিটিশ বিদেশমন্ত্রকের তরফে। একইপথে হাঁটতে শুরু করেছে আরও একাধিক দেশ। এদিকে ১ ফেব্রুয়ারি আচমকাই দেশের শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় মায়ানমার সেনা। বন্দি করা হয় শাসক দলের প্রায় সমস্ত শীর্ষ স্থানীয় নেতাদের। এদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে তারপর থেকেই পথে নামে দেশের আমজনতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+