আবারও সংক্রমণ উর্ধ্বমুখী, কেরল সরকারকে দৈনিক কোভিড কেস আপডেট করতে বলল কেন্দ্র

আবারও সংক্রমণ উর্ধ্বমুখী, কেরল সরকারকে দৈনিক কোভিড কেস আপডেট করতে বলল কেন্দ্র

নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ, কেরল সরকারকে প্রতিদিন কোভিড কেসে আপডেট করতে বলল কেন্দ্র। দেশে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভিটির হার ১৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ সঙ্গেই নতুন করোনা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে করোনার নতুন ভ্যারিয়েন্টগুলি মোকাবেলায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিদিন কোভিডের তথ্য আপডেট করা গুরুত্বপূর্ণ। তথ্যের দ্রুত এবং ক্রমাগত আপডেট ভারতের কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। পাশাপাশি ট্র্যাকিং এবং পর্যবেক্ষণে সাহায্য করার সঙ্গেই কেন্দ্র, রাজ্য এবং জেলা স্তরে কৌশল এবং পরিকল্পনা নিতেও সাহায্য করবে।

আবারও সংক্রমণ উর্ধ্বমুখী, কেরল সরকারকে দৈনিক কোভিড কেস আপডেট করতে বলল কেন্দ্র

১৩ এপ্রিল থেকে কেরল দৈনিক কোভিড সংখ্যার আপডেট দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই কেন্দ্র জানিয়েছে যে এই দৈনিক আপডেট দেশে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সূচক, যা করোনা কেস, মৃত্যু এবং পজিটিভিটিকে প্রভাবিত করে এবং জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে মহামারী সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। দৈনিক কোভিড কেসে যে কোনও বৃদ্ধি বা উর্ধ্বমুখী প্রবণতাগুলি সময়মতো চিহ্নিত করার ক্ষেত্রে দৈনিক সংক্রমণের তথ্য গুরুত্বপূর্ণ৷ কোভিড একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং নতুন রূপের এটির উত্থানে বড় রকমের ঝুঁকি রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে দৈনিক কোভিড পরিসংখ্যানের আপডেট দেওয়ার পরে, কেরল সরকার ১৩ এপ্রিল দৈনিক করোনা আপডেটগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত শুঅু কেরলে নয় সম্প্রতি একটি সমীক্ষায় দাবি করা হয়েছ দিল্লিতে করোনা সংক্রমণ অন্তত ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ সমীক্ষায় প্রায় ১১ হাজার ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, 'দিল্লি-এনসিআর-এ আপনার ঘনিষ্ঠ সামাজিক নেটওয়ার্কে (পরিবার, বন্ধু, প্রতিবেশী, সহকর্মী) কতজন ব্যক্তি (শিশু সহ) আছে যারা গত ১৫ দিনে কোভিড পজিটিভ হয়েছেন? উত্তরদাতাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় ৭০ শতাংশ, বলেছেন গত ১৫ দিনে তাদের পরিচিত কেউ কোভিডে আক্রাত হয়নি। তবে ১১ শতাংশ বলেছেন তাদের পরিচিতদের এক বা দু'জন শেষ ১৫ দিনে কোভিড আক্রান্ত হয়েছে। আট শতাংশ বলেছেন কোভিড পজিটিভ হওয়া পরিচিতদের সংখ্যা ৩ থেকে ৫ এবং অন্য ১১ শতাংশ এ বিষয়ে কিছু বলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+