PM-KISAN যোজনা ভুক্ত নয় এরকম ৪২ লক্ষ কৃষকের থেকে ৩০০০ কোটি ফেরৎ নেবে কেন্দ্র
PM-KISAN যোজনা ভুক্ত নয় এরকম ৪২ লক্ষ কৃষকের থেকে ৩০০০ কোটি ফেরৎ নেবে কেন্দ্র
২০২০তে তিনদফায় ৬০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই মতো গত বছর দেশে কোটি সংখ্যায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু এত বড় সংখ্যায় আওতাভুক্ত কৃষকদের নির্বচন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে৷ এবার PM-KISAN এর আওতাভুক্ত নয় এরকম কৃষকদের থেকে টাকা ফেরৎ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।

কী বলছেন কৃষিমন্ত্রী তোমর?
সম্প্রতি সংসদে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, আধার, পিএফএমএস, আয়কর ডাটাবেস সহ বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা টাকা পেয়েছেন এরকম কৃষকদের তথ্য যাচাইকরণ এবং বৈধতার ভিত্তিতে ভুলগুলি শোধরানো হচ্ছে৷ এবং এর মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের কিছু মানুষের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে৷ কারণ তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্তগুলও পূরণ করছেন না। এরকম অযোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে তাদের থেকে অর্থ ফেরৎ নেওয়ার পদ্ধতি শুরু করতে চলেছে সরকার৷

আরও যা বললেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী
এরকমভাবে চললে প্রয়োজন রয়েছে এরকম কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবে না বলে আশঙ্কাও প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তোমর আরও যোগ করে বলেন যারা সত্যিকারেরই কৃষক তারাই কেবলমাত্ত এই সুবিধা পান এই প্রচেষ্টায় রয়েছে সরকারের৷ সংসদে তোমর আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যের ৪২ লক্ষ এরকম অ-কৃষকদের থেকে প্রায় ২,৯৯২ কোটি টাকা ফেরৎ নেওয়ার পক্রিয়া শুরু করেছে কেন্দ্র।

কোথায় কত টাকা ফেরানো হবে?
প্রধানমন্ত্রী-কিষাণ যোজনাভুক্ত নয় এরকম কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে অসমে ৮.৩৫ লক্ষ, তামিলনাড়ুতে ২.২২ লক্ষ, পঞ্জাবে ৫..৬২ লক্ষ, মহারাষ্ট্রে ৪.৪৫ লক্ষ, উত্তরপ্রদেশে ২.৬৫ লক্ষ এবং গুজরাটে ২.৩৬ লক্ষ। অসমে ৫৫৪ কোটি টাকা, পাঞ্জাবের ৪৩৭ কোটি টাকা, মহারাষ্ট্রে ৩৫৮ কোটি টাকা, তামিলনাড়ুতে ৩৪০ কোটি রুপি, ইউপিতে ২৫৮ কোটি এবং গুজরাটে ২২০ কোটি টাকা ফেরৎ নেওয়া হবে সংসদে জানিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক।












Click it and Unblock the Notifications