ডিসেম্বরের মধ্যেই হাতে আসবে ৬৬ কোটি কোভিশিল্ড, সিরাম ইনস্টিটিউটকে অর্ডার দিল কেন্দ্র
ডিসেম্বরের মধ্যেই হাতে আসবে ৬৬ কোটি কোভিশিল্ড,সিরাম ইনস্টিটিউটকে অর্ডার দিল কেন্দ্র
ডিসেম্বরের মধ্যে আরও ৬৬ কোটি করোনা ভ্যাকসিন হাতে পাবে ভারত। আজই তার অর্ডার দিয়েছে মোদী সরকার। কোভিশিল্ড করোনা টিকার জন্য সিরাম ইনস্টিটিউটকে বরাত দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ২০.২৯ কোটি করোনা ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই হাতে পেয়ে যাবে। এদিকে ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশের করোনা টিকাকরণ শেষ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত মার্চ মাসে ভারত বায়োটেককে ৫ কোটি করোনা ভ্যাকসিনের বরাদ দিয়েছিল মোদী সরকার। সেই বরাত পূরণ হতে চলেছে সেপ্টেম্বরে। অন্যদিকে সিরাম ইনস্টিটিউটকে ৩৭.৫০ কোটি করোনা টিকা দিতে বলেছিল কেন্দ্র। সেটা সেপ্টেম্বর মাসের মধ্যে পূরণ হয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে অগস্টের মধ্যে গোটা দেশের ৬৫ কোটি নাগরিককের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিেয়ছেন একা সিরাম ইনস্টিটিউট ৬৬ কোটি করোনা টিকা দিয়েছে।
এই ৬০ কোটি কোভিশিল্ড টিকার মধ্যে জানুয়ারি ২.১ কোটি টিকা দিয়েছে সিরাম ইনস্টিটিউট। ফেব্রুয়ারিতে এসেছে ২.৫ কোটি করোনা টিকা। মার্চ মাসে এসেছে ৪.৭৩ কোটি করোনা টিকা। এপ্রিলে এসেছে ৬.২৫ কোটি করোনা টিকা। মে মাসে ৫.৯৬ কোটি টাকার করোনা টিকা পেয়েছেন তাঁরা। জুন মাসে সেটা বেড়ে হয়েছে ৯.৬৮ কোটি। জুলাই মাসে সেটা আরও বেড়ে হয়েছে ১২.৩৭ কোটি। আর অগাস্ট মাসে সেটা আরও বেড়ে হয়েছে ১৬.৯২ কোটি করোনা টিকা। সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে জানানো হয়েছে সংস্থার কর্মীরা দিনরাত এক করে কাজ করে টিকা উৎপাদন বাড়িয়েছে। দেশের নাগরিকদের সুরক্ষা দিতে সিরাম ইনস্টিটিউট সবসময় কাজ করে যাবে বলে জানিয়েছেন সংস্থার সিইও।
ইতিমধ্যেই ভারত দিনে ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পার করে ফেলেছে। বেশ কয়েকবার গোটা দেশে ১ কোটি করোনা টিকা দিনে দেওয়া হয়েছে। তারপরেও অনেক টিকাকরণ বাকি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশের ১৬ শতাংশ মানুষের দুটি ডোজের করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে। সিকিম,হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে করোনা টিকাকরণ অনেকটাই শেষ করা গিয়েছে। সর্বাধিক টিকাকরণ হয়েছে উত্তর প্রদেশে। কারণ উত্তর প্রদেশে সীমনেই ভোট তাই এই রাজ্যের করোনা টিকাকরণে কোনও রকম খামতি রাখতে চাইছেন না মোদী সরকার। করোনা থার্ড ওয়েভের কথা মাথায় রেখে আরও বেশি করে করোনা টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications