করোনা লকডাউনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের গতিবিধি সচল রাখতে হবে, বিশেষ নির্দেশিকা কেন্দ্রের
করোনা লকডাউনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের গতিবিধি সচল রাখতে হবে, বিশেষ নির্দেশিকা কেন্দ্রের
লকডাউনে করোনা চিকিৎসায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেকারণে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্সদের গতিবিধি সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রগুলি চিঠি দিল কেন্দ্র। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও তাঁদের ছাড় দিতে বলা হয়েছে।

রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
রাজ্যগুলিকে চিঠি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিিততে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্সদের গতিবিধি যাতে অবাধ থাকে তা সুনিষ্চিত করতে হবে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার বিষয়েও তাঁদের ছাড় দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যাতে তাঁরা কোনও রকম বাধা ছাড়াই কাজ করতে পারেন সেদিকে নজর রাখতে হবে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারদের।

স্বাস্থ্যকর্মীদের কাজে বাধা
করোনা লকডাউনের কারণে আন্তঃরাজ্য গতিবিধি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক রাজ্য আবার অন্য রাজ্যের সঙ্গে সীমানা সিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে করোনা চিকিৎসা যেতে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দিল্লি এবং হরিয়ানায় থাকা চিকিৎসক এবং নার্সদের। অনেকেই থাকেন দিল্লিতে কাজ করেন হরিয়ানায় আবার অনেকে থাকেন দিল্লিতে কাজ করেন হরিয়ানায়। করোনা সংক্রমণের লকডাউনের কারণে তাঁদের গতিবিধি আটকে দিচ্ছে প্রশাসন। এতে সমস্যা বাড়ছে।

ক্লিনিক এবং নার্সিংহোমগুলিকে উদ্যোগী হওয়ার নির্দেশ
স্বরাষ্ট্র সচিব চিঠি লিখে সব রাজ্যের ক্লিনিক এবং নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালগুলিকে তাঁদের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক ও নার্সদের গতিবিধি সুগম করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাবিনেট সচিব রাজীব গাব্বার সব রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে বৈঠক করার পরেই এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক
দেশে তৃতীয় দফার লকডাউন প্রায় শেষের পথে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু রাজ্য লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications