কোভিড সংক্রমণ বৃদ্ধিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে নির্দেশিকা! এপ্রিলে হবে মক ড্রিল
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১৫৯০। যা গত ১৪৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সরকারগুলির জন্য নতুন করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে কমসংখ্যক কোভিড টেস্ট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

রাজ্যগুলিতে টেস্ট অপর্যাপ্ত
স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও গত কয়েক সপ্তাহে বেশ কিছু রাজ্যে কোভিড টেস্টের সংখ্যা হ্রাস পেয়েছে। যে সংখ্যায় পরীক্ষা করা হচ্ছে তা বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারিত সংখ্যার তুলনায় অপর্যাপ্ত। প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রতি ১০ লক্ষে ১৪০ টি টেস্টের কথা বলা হয়েছে। জেলা ও ব্লক পর্যায়েও টেস্টের সংখ্যা পরিবর্তিত হচ্ছে। বেশ কিছু রাজ্য কম সংবেদনশীল র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ওপরে নির্ভর করছে বলেও মন্তব্য করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে সতর্কবাণী
স্বাস্থ্যমন্ত্রকের তরফে সতর্ক করে বলা হয়েছে, কোভিড মোকাবিলায় সর্বোচ্চ সংখ্যায় টেস্ট করা গুরুত্বপূর্ণ। রাজ্যগুলির যেসব জায়গায় নতুন করে কোভিড ছড়াচ্ছে সেইসব জায়গায় সর্বোচ্চ সংখ্যায় পরীক্ষা করা জরুরি। এব্যাপারে কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, হটস্পট চিহ্নিত করার পাশাপাশি , সংক্রমণ রোধ করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়াও জরুরি।

সংক্রমণ রোধে নির্দেশিকা
সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, করোনা এবং ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে বেশ কিছু মিল রয়েছে। এর মধ্যে রয়েছে সংক্রমণের পদ্ধতি, ঝুঁকিপূর্ণ জনসংখ্যা, ক্লিনিক্যাল লক্ষণ এবং উপসর্গ। রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে ক্লিনিক্যাল দ্বিধা তৈরি হতে পারে। পাশাপাশি সাধারণ জনস্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করার মাধ্যমে উভয় রোগই সহজেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে।
এর প্রেক্ষিতে ভিড় এড়িয়ে চলা, যেখানে বায়ু চলাচল কম হয় সেইসব জায়গা এড়িয়ে যাওয়া এবং হাত পরিষ্কার রাখার কথা বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায়।

কী কী করণীয়
- চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, রোগী এবং পরিবারের সদস্যদের অবশ্যই মাস্ক পরতে হবে।
- জনবহুল এবং যেখানে হাওয়া চলাচল কম করে সেইসব জায়গায় মাস্ক পরতে হবে।
- হাঁচি কিংবা কাশির সময় নাক-মুখ ঢেকে কাজ করতে হবে। এছাড়াও রুমাল কিংবা টিসু পেপার ব্যবহার করতে হবে।
- হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখতে ঘনঘন হাত ধুতে হবে।
- সাধারণের চলাচলের জায়গায় থুথু ফেলা যাবে না।
- টেস্টিং নিয়ে প্রচার চালানোর পাশাপাশি উপসর্গ দেখা দিলে শুরুতেই রিপোর্ট করতে হবে।
- কেউ যদি শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত থাকেন, তাহলে যোগাযোগ সীমিত করে ফেলতে হবে।

এপ্রিলে হবে মক ড্রিল
স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে ওযুধ এবং শয্যা-সহ হাসপাতালগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে বলেছে। চিকিৎসা সরঞ্জাম , অক্সিজেন যাতে থাকে, তাও দেখতে বলেছে। ভ্যাকসিনেশনের কভারেজের পাশাপাশি মানব সম্পদের সক্ষমতা বৃদ্ধির কথাও বলা হয়েছে সরকারি নির্দেশিকায়।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সারা দেশে ১০ ও ১১ এপ্রিল মক ড্রিল করা হবে। সেই সময় সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সুবিধাগুলিকে খতিয়ে দেখতে বলা হয়েছে। মক ড্রিল নিয়ে বিশদ বিবরণ ২৭ মার্চ রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানানো হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications