Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খাওয়া যাবে না হাই প্রোটিন খাবার, এড়াতে হবে চা! তাপপ্রবাহকে সামনে রেখে কী কী স্বাস্থ্য-নির্দেশিকা কেন্দ্রের

সময়ের সঙ্গে তাপপ্রবাহ বাড়ছে বিভিন্ন জায়গায়। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

মার্চ থেকে মে গ্রীষ্মকাল। চলে তাপপ্রবাহ। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছে যায় ৫০ ডিগ্রির কাছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে সম্ভাব্য তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে। এই ফেব্রুয়ারিতে সিমলায় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় গিয়েছে। অন্যদিকে গুজরাত-মহারাষ্ট্র এবং গোয়ার কিছু জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারই মধ্যে স্বাস্থ্যমন্ত্রকের তরফে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে।

তাপপ্রবাহের মধ্যে পড়া রাজ্যের সংখ্যা বাড়ছে

তাপপ্রবাহের মধ্যে পড়া রাজ্যের সংখ্যা বাড়ছে

তাপপ্রবাহ নিয়ে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির দেওয়া তথ্য বলছে, ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে তাপপ্রবাহ কবলিত রাজ্যের সংখ্যা দ্বিগুণ হয়ে ২৩-এ দিয়ে পৌঁছেছে। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ২০২২-এর মার্চ ছিল উষ্ণতম। বেশি তাপে একদিকে যেমন ফসল নষ্ট হয়, অন্যদিকে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটায়।

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা-কী খেতে হবে

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা-কী খেতে হবে

তাপপ্রবাহের জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে তা যাতে না হয়, তার জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছে, তৃষ্ণা না থাকলেও পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। ব্যবহার করতে হবে ওআরএস। লবন যুক্র করে ঘরে তৈরি লেবুর জলস লস্যি, ফলের রস খেতে হবে। অন্যদিকে অ্যালকোহল, চা, কফি, নরম পাণীয় এবং প্রচুর চিনি থাকা পাণীয় এড়িয়ে চলতে হবে। এছাড়াও এই সময় উচ্চ প্রোটিন যুক্ত খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলতে হবে। পার্ক করা গাড়িতে কোনও শিশু কিংবা পোষা প্রাণীকে ছেড়ে দেওয়া যাবে না।
নির্দেশিকায় বলা হয়েছে তীব্র গরমের সময় রান্না করা এড়িয়ে চলতে হবে। রান্নার জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা-কী পরতে হবে

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা-কী পরতে হবে

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, সূর্যের আলোর সংস্পর্শে আসার সময় শরীরে যেন পাতলা, ঢিলেঢালা সুতির পোশাক থাকে। এছাড়া ছাতা, টুপি, তোয়ালে দিয়ে মাথা ঢাকার বন্দোবস্ত করতে হবে।
সরকারের তরফে আবহাওয়ার খবর শুনতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের রেডিও-র খবর শুনতে এবং সংবাদপত্র পড়তে এবং টিভি দেখার পরামর্শ দিয়েছে। এছাড়াও যাঁরা পারবেন, তাঁরা আবহাওয়া দফতরের ওয়েবসাইটও দেখতে পারেন।

বাড়িতে থাকার জায়গা কেমন হবে

বাড়িতে থাকার জায়গা কেমন হবে

বাড়িতে যেসব জায়গায় হাওয়া-বাতাসের চলাচল ভাল হয়, থাকার জন্য সরকম জায়গা বেছে নিতে হবে এই পরিস্থিতিতে। এছাড়াও বাড়িতে ভিতরে শীতল জায়গায় থাকতে হবে। সরাসরি সূর্যের তাপ কিংবা তাপপ্রবাহ এড়িয়ে যেতে হবে। দিনের বেলায় বাড়ির যেসব দিকে রোদ আসে, সেইসব দিকের জানলা এবং পর্দা বন্ধ রাখতে হবে। সন্ধে কিংবা রাতের দিকে যেসব বাইরের তাপমাত্রা কিছুটা কমবে, সেই সময় এইসব জানলা-পর্দা খুলে দিতে হবে।
যাঁদেরকে বাইরে বেরোতেই হয়, তাঁরা সকাল ও সন্ধেয় কাজ সারার চেষ্টা করতে হবে, কিংবা সেইরকমের পরিকল্পনা করতে হবে। দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যের সময়কে এড়িয়ে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে।

কারা বেশি সতর্ক থাকবেন

কারা বেশি সতর্ক থাকবেন

জনসাধারণের মধ্যে নির্দিষ্ট কিছু অংশের মানুষজনকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ছোট শিশু, গর্ভবতী মহিলা, যাঁরা বাইরে বেরিয়ে কাজ করেন, যাংদের মানসিক রোগ রয়েছে এবং যাঁরা হৃগরোগ কিংবা উচ্চরক্তচাপে ভুগছেন, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে।
এছাড়া এই সময়ে যাঁরা বিশেষ করে ঠাণ্ডা এলাকায় বসবাস করেন, তাঁদেরকে গরমের সঙ্গে মানিয়ে নিতে সময় দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

তাপজনিত শারীরিক কী কী অসুবিধা হতে পারে

তাপজনিত শারীরিক কী কী অসুবিধা হতে পারে

তাপজনিত বেশ কিছু লক্ষণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে মাথা ঘোরা কিংবা অজ্ঞান হওয়া, বমি বমি ভাব কিংবা বমি হওয়া, মাথাব্যথা, চরম তৃ্ষ্ণা অনুভূত হওয়া, গাঢ় হলুদ প্রস্রাবের সঙ্গে প্রস্রাব কমে যাওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন হলেই স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কিংবা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এই ধরনের কোনও অসুবিধায় পড়লে ১০৮/১০২ নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+