Covid Guidelines: কোভিড বাড়তে থাকায় কেন্দ্রের নির্দেশিকা! বিমানবন্দরে ফের শুরু হয়ে গেল পরীক্ষা
চিন-সহ বিশ্বের কয়েকটি দেশে ফের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কোভিড। যে কারণে ভারত সরকারের তরফে ইতিমধ্যেই সতর্কতামূল্ক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে। সতর্ক করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকেও। বেশি স
চিন-সহ বিশ্বের কয়েকটি দেশে ফের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কোভিড (Covid)। যে কারণে ভারত সরকারের তরফে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে। সতর্ক করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকেও। বেশি সংক্রমিক দেশগুলি থেকে আগত যাত্রীদের ফের নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। সেই মতো এদিন থেকেই বিমানবন্দরগুলিতে (Airport) কোভিড পরীক্ষার কাজ শুরু হয়েছে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব যশপাল গর্গ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কোভিড আক্রান্ত এবং সেই সম্পর্কিত বিষয়গুলির ওপরে নজরদারির নির্দেশ দিয়েছে। প্রতিদিন পরীক্ষার সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ৬০০ করার কথাও বলেছেন তিনি। সরকার যেমন সতর্কতা অবলম্বনের কথা বলছে, ঠিক তেমনই জনগণকে টিকা নেওয়ার আবেদনও তিনি করেছেন।
Chandigarh | Central govt has already instructed to keep track of COVID cases & related trends. We will increase testing from 100 to 600 per day. We are taking precautions, I appeal to people to get vaccinated soon: Yashpal Garg, Health Secretary pic.twitter.com/aNceWUGfgD
— ANI (@ANI) December 21, 2022
প্রকাশিত খবর অনুযায়ী, দেশে এখন কোভিডের অন্তত ১০ টি ভিন্ন প্রজাতি রয়েছে। এর সর্বশেষ সংযোজন হল ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7। এখনও পর্যন্ত ভারতে এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে দেশে কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। এখনও পর্যন্ত দেশে কোভিডের কেসলোড সামগ্রিকভাবে বাড়েনি। তবে যেসব ভ্যারিয়েন্ট রয়েছে সেগুলিকে ট্র্যাক করতে নজরদারি চালানোর কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে কোভিডের নমুনার জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর জন্য অনুরোধ করেছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, সব রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, প্রতিদিনের পজিটিভ কেসের মধ্যে যতগুলিকে সম্ভব জিনোম সিকোয়েন্সিং ল্যাবে যেন পাঠানো হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications