আনলক ৪-এ কেন্দ্রের ছাড়পত্র স্কুল খোলায়, সেপ্টেম্বরে কবে থেকে খুলছে স্কুল জেনে নিন একনজরে

আনলক ৪-এ ছাড়পত্র স্কুল খোলায়, অনুমতি দিল কেন্দ্র, সেপ্টেম্বরে কবে থেকে খুলছে স্কুল জেনে নিন

করোনা সংক্রমণ যখন দৈনিক ৯০ হাজারের গণ্ডী পেরিয়ে যাচ্ছে ঠিক তখনই স্কুল খোলার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। ২১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। কোনও রকম প্রার্থনা হবে না স্কুলে। মাস্ক পরা বাধ্যতামূলক।এছাড়া একাধিক বিধিনিষেধের বেড়ার মধ্যেই ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের। সেই মার্চ মাস থেকে গোটা দেশে বন্ধ রয়েছে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

খুলছে স্কুল

খুলছে স্কুল

অবশেষে খুলছে স্কুল। করোনা মহামারীর কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে আনলক ৪। সেই কারণেই আনলক ৪-র আওতায় স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

 একাধিক বিধিনিষেধ

একাধিক বিধিনিষেধ

করোনা সংক্রমণের মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিেলও কেবল মাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার সঙ্গে আরোপ করা হয়েছে একাধিক বিধি নিষেধ। ছাত্রছাত্রীদের স্কুলের মধ্যে সর্বক্ষণ মাস্ক পরে থাকতে হবে। স্কুলে গিয়ে কোনও রকম প্রার্থনা হবে না। সরাসরি ক্লাসে ঢুকে ক্লাস করতে হবে।

 চলছে নিট পরীক্ষা

চলছে নিট পরীক্ষা

করোনা পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় গুলিকে ফাইনাল পরীক্ষা নিেত বলা হয়েছে। অক্টোবরের মধ্যে পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে সর্বভারতীয় জেইই এবং নিট পরীক্ষা চলছে দেশে। তার জন্য ছাত্রছাত্রীদের একাধিক সুরক্ষাবিধি মানতে বলা হয়েছে।

ভারত করোনা সংক্রমণ

ভারত করোনা সংক্রমণ

এদিকে দৈনিক সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে দেশ। দৈনিক সংক্রমণ ৯০,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিশ্বের করোনা ক্ষতিগ্রস্ত প্রথম ১০ দেশের পরিসংখ্যানকেও ছাপিয়ে গিয়েছে ভারতের দৈনিক সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+