আধার ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, কী করবে আম জনতা
নতুন ও পুরনো সব রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক হল আধার। ৫০ হাজার টাকার ওপরে লেনদেনের ক্ষেত্রেও লাগবে আধার নম্বর।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করে দিল কেন্দ্র। ৩১ শে ডিসেম্বর ২০১৭-র মধ্যে সমস্ত গ্রাহককে ব্যাঙ্কে গিয়ে আধার নম্বর জমা দিতে হবে। অন্যথায় ওই অ্যাকাউন্ট থেকে লেন- দেন বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে নতুন অ্যাকাউন্ট খোলা ও ৫০ হাজার টাকার ওপরে লেনদেনেও প্যান বা ফর্ম ৬০-র সঙ্গে আধার নম্বর দেওয়াকেও বাধ্যতামূলক বলে রাজস্ব বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

২০১৭- ১৮ সালের বাজেটেই প্যান-এর সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত একাধিক পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে কর ফাঁকি রুখতেই এই ব্যবস্থা বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু ছোট অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে শুধুমাত্র কেওয়াইসি দিলেই চলত। রাজস্ব বিভাগের নয়া নির্দেশিকা অনুযায়ী যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার বাধ্যতামূলক। সেইসঙ্গে কোর - ব্যাঙ্কিং ব্যবস্থাও থাকতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কে। পয়লা জুন থেকেই এই নির্দেশিকা কার্যকর হয়েছে। কিন্তু যাঁদের এখনও আধার নম্বর নেই, তাঁরা কী করবেন আধার নম্বর না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহককে আধার কার্ডের আবেদনপত্রের কপি জমা দিতে হবে। সেক্ষেত্রে ৬ মাসের মধ্যে আধার নম্বর জমা দিতে হবে ব্যাঙ্কে। যাঁদের ইতিমধ্যেই অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য আধার নম্বর জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত।

কোনও কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে কার আধার লাগবে সেক্ষেত্রে ম্যানেজার বা অন্য় কোনও আধিকারিক যাঁকে অ্যাকাউন্ট থেকে লেন- দেনের ক্ষমতা দেওয়া রয়েছে, তাঁর আধার নম্বর দিলেই হবে।
সমস্ত ক্ষেত্রেই আধারকে বাধ্যতামূলক করতে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু শুধুমাত্র সরকারি সুবিধে বা ভর্তুকির ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক হতে পারে বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিমকোর্ট। কিন্তু ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ও প্যানের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হলে কর ফাঁকি দেওয়ার রোখা যাবে বলে সে সময়ে আদালতে জানিয়েছিল কেন্দ্র।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications