EPFO News: ইপিএফও-র নিয়মে বড় বদলের পথে কেন্দ্র, উপকৃত হবেন চাকরিজীবীরা
EPFO News: ইপিএফও গ্রাহকদের জন্য সুখবর। গ্রাহকদের ওয়েজ সিলিং বা বেতনের ঊর্ধ্বসীমা বাড়াতে পারে কেন্দ্র। এর ফলে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) বিনিয়োগের পরিমাণ বাড়বে। বেশি পরিমাণ অর্থ সঞ্চয় (Savings) করতে পারবেন চাকরিজীবীরা। এব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।
বর্তমানে ইপিএফে নথিভুক্তির জন্য আয়ের ঊর্ধ্বসীমা (Wage Ceiling) ১৫ হাজার টাকা রয়েছে। তবে সূত্রের খবর, তা বাড়িয়ে ২১ হাজার টাকা করতে পারে কেন্দ্র। অর্থাৎ এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডস অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট ১৯৫২ অনুযায়ী, যে সমস্ত কর্মীর বেসিক স্যালারি ১৫ হাজার টাকা বা তার কম, তাদেরই অন্তর্ভুক্ত করা হত ইপিএফও-তে।

সূত্রের খবর, ওই আইন বাতিলের পথে হাঁটতে পারে কেন্দ্র। যাদের বেসিক বেতন ২১ হাজার টাকা পর্যন্ত তাঁদেরও ইপিএফও-র সদস্য করা হবে। তবে এর ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চাপ বাড়তে পারে।
কিন্তু আদতে সঞ্চয় (Savings) বাড়লে উপকৃত হবেন কর্মীরাই। শেষবার ২০১৪ সালে পরিবর্তন করা হয়েছিল বেতনের ঊর্ধ্বসীমায়। এক ধাক্কায় সাড়ে ৬ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা করা হয়েছিল বেতনের ঊর্ধ্বসীমা।
তবে শুধু বেতনের ঊর্ধ্বসীমাতেই নয়, বেসরকারি সংস্থার কর্মী সংখ্যার বিষয়েও নির্দিষ্ট নিয়মে বদল আনতে পারে কেন্দ্র। ইপিএফও-তে অন্তর্ভুক্তির জন্য সংস্থার কর্মী সংখ্যা ন্যূনতম ২০ হতে হয়। এবার সেই নিয়ম তুলে দিয়ে কর্মীদের সংখ্যার সীমা বাড়াতে পারে কেন্দ্র। যার ফলে আরও বেশি সংখ্যক মানুষ এর আওতায় আসতে পারেন।
যদিও ছোট ও মাঝারি সংস্থাগুলি এই বদলে আপত্তি জানিয়ে আসছে। কর্মীদের সংখ্যা বাড়ালে ছোট কোম্পানিগুলির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম ২০ জনও পিএফ থেকে বঞ্চিত হয়ে পারেন।
তবে এই দুই নিয়ম যদি কেন্দ্র বাতিল করে তাহলে অধিকাংশ সংগঠিত সংস্থার কর্মীকেই প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা যাবে। শুধু তাই নয়, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পারবেন গ্রাহকরা।
বেতন বেশি হলেও বেসিক স্যালারি অনুযায়ী ইপিএফও-তে সঞ্চয় করা যায়। সেক্ষেত্রে ১৫ হাজারের বেশি বেসিক স্যালারি হলে এতদিন পিএফ-এ সঞ্চয় করা যেত না। ১৫ হাজার টাকার ১২.৫ শতাংশ অর্থাৎ ১৮০০ টাকা করে কর্মীরা সঞ্চয় করতে পারতেন। একই পরিমাণ ডিপোজিট করে সংস্থাও। বেতনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা করা হলে এমপ্লয়ি ও এমপ্লয়ার দুই বিনিয়োগই বাড়বে।












Click it and Unblock the Notifications