Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কিছুদিন পর কি কেন্দ্র বলবে দেশে কোনও মহামারিই ছিল না? অক্সিজেন বিতর্কে তোপ বিরোধীদের

কিছুদিন পর কি কেন্দ্র বলবে দেশে কোনও মহামারিই ছিল না? অক্সিজেন বিতর্কে তোপ বিরোধীদের

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের তীব্রতার জেরে যতটা না সঙ্কট তৈরি হয়েছিল তার থেকে কয়েকগুণ বেশি মাথা ব্যাথার কারণ হয়েছিল অক্সিজেন সঙ্কট নিয়ে। এমনকী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খোদ সুপ্রিম কোর্টকেও অক্সিজেনের সমবণ্টন নিয়ে হস্তক্ষেপ করতে হয়। প্রাণহানিও হয় বহু মানুষের। যদিও বর্তমানে সংসদে পেশ করা তথ্য কেন্দ্রের মত অক্সিজেনের অভাবে কোনও রাজ্যেই কারও মৃত্যু হয়নি। যা নিয়ে নতুন করে উত্তাল দেশের রাজ্য-রাজনীতি।

অক্সিজেন ইস্যুতে আক্রমণাত্মক বিরোধীরা

অক্সিজেন ইস্যুতে আক্রমণাত্মক বিরোধীরা

এদিকে মাত্র মাস তিনেক আগের চিত্র বলছে ভারতে অক্সিজেন সঙ্কট এমন এক জায়গায় পৌঁছায় যা গোটা বিশ্বেরই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন রাজ্যসভায় তা নিয়ে বিতর্ক চলাকালীন স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী পারভিন বলেন, অক্সিজেনের অভাবে দেশে নাকি কারও মৃত্যুই হয়নি। তাঁর দাবি এই তথ্য দিয়েছে রাজ্যগুলিই। এদিকে এই প্রসঙ্গে এবার কেন্দ্রকে লাগাতার তোপ দেগে যাচ্ছে বিরোধীরা। আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নেমেছে কংগ্রেসও।

অক্সিজেনের পাশাপাশি সংবেদনশীলতা ও সত‍্যেরও তীব্র অভাব রয়েছে

অক্সিজেনের পাশাপাশি সংবেদনশীলতা ও সত‍্যেরও তীব্র অভাব রয়েছে

এদিকে কেন্দ্রের এই বক্তব্যের পরেই কেন্দ্রকে কাঠগড়ায় তুলে টুইটারে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইটারে তিনি লেখেন, "কেবলমাত্র অক্সিজেনের অভাব ছিল না। সংবেদনশীলতা ও সত‍্যেরও গুরুতর অভাব তখনও ছিল, এখনও আছে।" এমনকী ভারতী পারভিনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হবে বলেও জানান কংগ্রেসের রাজ্যসভার সদস্য কে সি বেণুগোপাল।

কয়েকদিন পর কী কেন্দ্র বলবে দেশে কোনও মহামারিই ছিল না? তোপ দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর

কয়েকদিন পর কী কেন্দ্র বলবে দেশে কোনও মহামারিই ছিল না? তোপ দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর

অন্যদিকে কেন্দ্রের এই আচরণে ক্ষোভ চেপে রাখতে পারেনি দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, "অক্সিজেন সঙ্কটের কারণে কারও মৃত্যু হয়নি এটা বলা সম্পূর্ণ মিথ্যা। তাহলে অক্সিজেন না পেয়ে কেন রোজ হাসপাতালগুলি হাইকোর্টে আপিল করছিল? এরকম চলতে থাকলে কেন্দ্র তো শীঘ্রই বলতে পারে দেশে কখনওই কোনও মহামারি ছিল না।" অন্যদিকে নিজেদের ক্রুটি লুকাতেই কেন্দ্র বর্তমানে সত্য গোপন করছে বলে তোপ দাগেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

রাজ্যগুলির দিকেই আঙুল তুলছেন নয়া স্বাস্থ্য মন্ত্রী

রাজ্যগুলির দিকেই আঙুল তুলছেন নয়া স্বাস্থ্য মন্ত্রী

অন্যদিকে ভারতীর পাশাপাশি এই সঙ্কটের জন্য বা অক্সিজেবন সঙ্কট অপর্যাপ্ত তথ্যের জন্য রাজ্যগুলির দিকেই আঙুল তুলতে দেখা যায় কেন্দ্রের নব নিযুক্ত স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মন্দাভিয়াকে। তিনি আবার বলেন, "সঠিকভাবে মৃত্যু কারণ ও পরিসংখ্যান দিতে রাজ্যগুলিকে বারবার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তথ্য লুকানোর কোনও কারণই নেই। এটা সম্পূর্ণভাবেই রাজ্যগুলির দায়িত্ব। আমরা রাজ্যগুলির দেওয়া তথ্যের একটি রেকর্ড রাখি। রাজ্য থেকে পাওয়া পরিসংখ্যান নথিভুক্ত ও পেশ ছাড়া কেন্দ্রের এই ক্ষেত্রে আর কোনও কাজই থাকে না।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+