লোকাল ট্রেন চালুর অনুমতি দেওয়ার পরেই রাজ্য সরকারকে কোভিড বিধি কড়া করার বার্তা কেন্দ্রের

লোকাল ট্রেন চালুর অনুমতি দেওয়ার পরেই রাজ্য সরকারকে কোভিড বিধি কড়া করার বার্তা কেন্দ্রের

গতকালই একগুচ্ছ ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তার পরের দিনই রাজ্যে কোভিড বিধি কড়া করতে বলল কেন্দ্র। কারণ সক্রিয় রোগীর সংখ্যা নাকি উদ্বেগজনক ভাবে বাড়ছে রাজ্যে। শুধু পশ্চিমবঙ্গ নয় একই বার্তা দেওয়া হয়েছে অসমকেও। পাশাপাশি দুই রাজ্যেই নাকি নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশেষ করে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

কোভিড বিধি কড়া করার বার্তা কেন্দ্রের

দুর্গাপুজো নাইট কার্ফুতে ছাড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। রাতভর মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখেছেন রাজ্যবাসী। লাগাম ছাড়া ভিড়ে ভেসেেছ শহর কলকাতা। তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ রাজ্যের একাধিক জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে ফের কন্টেনমেন্ট জোনের পথে হাঁটতে হয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এমনকী মাইক্রো কন্টেনমেন্ট জোনও ঘোষণা করা হয়েছে। রাজপুর সোনারপুর এলাকায় আবার বাজারে ৩ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। কলকাতা শহরেও ৪টি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে আবার রাজ্য সরকার গতকাল বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে। লোকাল ট্রেন চালুর অনুমতি দিয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সোমবার চলবে লোকাল ট্রেন। আবার বিয়েবাড়ি, জিম, সিনেমা হলে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৬ ডিসেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল কলেজ। ১ নভেম্বর থেকে স্কুল কলেজে শিক্ষিকারা আসতে শুরু করবেন। তার পরের দিনই কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের স্বাস্থ্য সচিব জানিয়েছেন আগেও একবার পশ্চিমবঙ্গ সরকারকে এই নিয়ে সতর্ক করা হয়েছিল। গত ২২ অক্টোবর কেন্দ্রের স্বাস্থ্য সচিব চিঠি দিয়ে রাজ্য সরকারকে সাবধান করেছিলেন। করোনা বিধি কড়া করার নির্দেশ দিয়েছিলেন। তারপর ফের নির্দেশ দেওয়া হল।

এদিকে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য অসমেও করোনা বিধি কড়া করা করার নির্দেশ হয়েছে। সেখানে নাকি উৎসবের মরশুমের পর থেকেই ৪১ শতাংশ বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সাপ্তাহিক সংক্রমণ এত বেড়েছে েয আতঙ্ক ছড়িয়েছে। সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ অমনেকটাই বেড়েছে অসমে। তাই অসমকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দুই রাজ্যকেই আরটি-পিসিআর টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা বাড়িয়ে আর করোনা বিধি কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+