উৎসবের দিনে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুখবর
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ফের বাড়তে চলেছে তাঁদের বেতন। এবার কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ফের বাড়তে চলেছে তাঁদের বেতন। এবার কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে সূত্রের খবর।

কিছুদিন আগেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতনবৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে পয়লা অগাস্ট থেকেই নয়া হারে বেতনে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন হারে সর্বনিম্ন ১৮ হাজার ও সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা বেতনের সুপারিশ করা হয়েছিল। কিন্তু তাতে খুব একটা খুশি ছিলেন না নিচুতলার কর্মীরা। ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বাড়ানোর দাবি তুলেছিলেন তাঁরা।
এই দাবি নিয়ে চলতি মাসের গোড়ায় একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। অক্টোবর মাসের শেষেই এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। সেই বৈঠকেই ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করার প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সিলমোহর দিতে চলেছে বলে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications