সরকারি পরীক্ষায় জালিয়াতি রুখতে কঠোর আইন আনতে চলেছে কেন্দ্র, দোষী হলেই দশ বছরের সাজা
সরকারি পরীক্ষায় জালিয়াতি রোধ করতে কঠোর ব্যবস্থা নিতে চায় কেন্দ্র। যে কারণে সোমবার লোকসভায় বিল পেশ করেছে মোদী সরকার। সেখানে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম দূর করতে চায় কেন্দ্র। আইনে ১০ বছরের সর্বোচ্চ জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে।
রাজস্থানে শিক্ষক নিয়োগ পরীক্ষা, হরিয়ানায় গ্রুপ ডি-র জন্য সাধারণ যোগ্যতা পরীক্ষা, গুজরাতে জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা, বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষা-সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিলের পরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অপ আনফেয়ার মিনস) বিল ২০২৪ পেশ করেছেন।

বিলে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছ্বতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্য আনা এবং যুবক-যুবতীদের আস্বস্ত করা যে তাঁদের আন্তরিক প্রচেষ্টার ফল পাবেন এবং তাঁদের ভবিষ্যত নিরাপদ থাকবে। এই বিলের কিছু উদ্দেশ্যের কথা ব্যাখ্যা করা হয়েছে।
- বিলে ছাত্রছাত্রী কিংবা কর্মপ্রার্থীদের টার্গেট না করে সংগঠিত গ্যাং, মাফিসা ও অপকর্মে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে দোষী সরকারি কর্মকর্তারাও রক্ষা পাবেন না।
- সরকারি পরীক্ষা সংক্রান্ত একটি উচ্চস্তরীয় জাতীয় কারিগরি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। যেখানে কম্পিউটারাইজড পরীক্ষা প্রক্রিয়াকে আরও নিরাপদ করার সুপারিশ করা হয়েছে।
- কমিটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলির জন্যও একটা প্রোটোকল তৈরি করবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে বৈদ্যুতিন নজরদারি নিশ্চিত করবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনার জন্য আইটি ও ভৌত পরিকাঠামোর জন্য পরিষেবা প্রণয়ন করা হবে।
- ছদ্মবেশী পদ্ধতি ব্যবহার করা, কাগজ ফাঁস এবং অন্য অপকর্মে লিপ্ত হওয়া থেকে খারাপ উপাদানগুলিকে বিরত করবে।












Click it and Unblock the Notifications