সরকারি প্রকল্পের সুবিধে পেতে আরও বাড়ল আধার সংযোগের সময়সীমা
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পেতে আধার নম্বর সংযোগের সময়সীমা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার, ৩১ ডিসেম্বর থেকে এই সময়সীমা বাড়িয়ে ৩১শে মার্চ করা হয়েছে
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পেতে আধার নম্বর সংযোগের সময়সীমা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বর থেকে এই সময়সীমা বাড়িয়ে ৩১শে মার্চ করা হয়েছে বলে বুধবার সুপ্রিমকোর্টে জানিয়েছে কেন্দ্র। ৩১ মার্চ পর্যন্ত আধার নম্বর না থাকলেও আগের মতই সুবিধা পাওয়া যাবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই নিয়ে বেশ কয়েকবার এই সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথমে ৩০শে জুন থেকে বেড়ে ৩১শে অগাস্ট হল, তারপর তা বেড়ে ৩০শে সেপ্টেম্বর এবং তার এই সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর করা হয়। ৩৫টি মন্ত্রকের প্রায় ১৩৫টি যোজনার সুবিধে পেতে হলে আধার নম্বর বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এই যোজনাগুলির মধ্যে রয়েছে, বিপিএল মহিলাদের জন্য বিনামূল্য়ে এলপিজি সংযোগ থেকে শুরু করে রেশন, ১০০ দিনের কাজ ও অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা এই তালিকায় রয়েছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযোগকে বাধ্যতামূলক করার পর থেকেই সুপ্রিমকোর্টে এই সিদ্ধান্তর বিরুদ্ধে একের পর এক পিটিশন জমা পড়তে থাকে। এই সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই বিষয়টি নিয়েও আগামী সোমবার ফের সুপ্রিমকোর্টে শুনানি আছে।












Click it and Unblock the Notifications