৪৬৬ এনজিওকে তাদের 'ফরেন ফান্ড লাইসেন্স' পুনর্নবীকরণে অনুমোদন দেয়নি কেন্দ্র
৪৬৬ এনজিওকে তাদের 'ফরেন ফান্ড লাইসেন্স' পুনর্নবীকরণে অনুমোদন দেয়নি কেন্দ্র
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার সংসদে জানিয়েছে যে তারা ২০২০ সাল থেকে ৪৬৬ টি বেসরকারি এনজিও-র ফরেন ফান্ড লাইসেন্স পুনর্নবীকরণ প্রত্যাখ্যান করেছে। ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ) এর অধীনে এই লাইসেন্স দিয়ে থাকে কেন্দ্র সরকার। কারণ এই এনজিওগুলি আইনের অধীনে যোগ্যতার যে মানদণ্ড তা পূরণ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে ২০২০ সালে ১০০টি, ২০২১ সালে ৩৪১টি এবং এই বছর মার্চ পর্যন্ত ২৫টি লাইসেন্স পুনর্নবীকরণ প্রত্যাখ্যান করা হয়েছে।

এফ সিআরএ লাইসেন্স পুনর্নবীকরণের জন্য ওক্সফাম নামের একটি এনজিও-র আবেদন ২০২১ সালের ডিসেম্বরে প্রত্যাখ্যান করেছিল কেন্দ্র সরকার। যুক্তরাজ্যও ভারতের সঙ্গেই এই এনজিওটির ফরেন ফান্ড লাইসেন্সের আবেদন প্রত্যাখ্যান করেছিল। শেষ কয়েক বছরে কেন্দ্র ৫৭৮৯টি এনজিওকে এফসিআরএ থেকে সরিয়ে দিয়েছে। কারণ তারা লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন করেনি, যা বিদেশী তহবিল পাওয়ার জন্য বাধ্যতামূলক।
পাশাপাশি যারা আবেদন করেছিল সেই সংস্থাগুলিরও নথিপত্র যাচাই করে আইন লঙ্ঘনের দায়ে ১৭৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে স্বরাষ্ট্র দফতর। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে বলা হয়েছে যে এই আবেদনকারী সংস্থাগুলির মধ্যে অনেকগুলি তাদের লাইসেন্স পুনর্নবীকরণ জন্য আবেদন করেছে তবে তাদের অনুমতি দেওয়া কিংবা না দেওয়ার সিদ্ধান্ত এখনও মুলতুবি রয়েছে।
গত সপ্তাহেয় কেন্দ্র সরকার এই সব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে। ২০২১ সালে ৩৪১ টি এনজিও-র ফরেন ফান্ড লাইসেন্স পুনর্নবীকরণ করতে অস্বীকৃত হয়েছে কেন্দ্র, যা ২০২০ সালের পর সর্বোচ্চ সংখ্যা।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে একই সঙ্গে প্রায় ৬০০০টি সংস্থাকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিদেশি তহবিলের লাইসেন্স পুনর্নবীকরণ করতে প্রত্যাখ্যান করা হয়েছিল। যদিও আদপে আসল সংখ্যাটা কত তা ৩০ জুনের পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications