এবার পাল্টাচ্ছে ঐতিহাসিক মুগলসরাই স্টেশনের নাম, কার নামে হচ্ছে এই স্টেশন
সংসদে বিরোধীদের আপত্তির মধ্যেই মুগলসরাই স্টেশনের নাম দীন দয়াল উপাধ্যায়ের নামে করার প্রস্তাবকে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র
ঐতিহাসিক মুগলসরাই স্টেশনের নাম বদলের প্রস্তাবকে শুক্রবারই সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় সরকার। শীঘ্রই মুগলসরাই স্টেশনের নাম আরএসএস ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের নামে হতে চলেছে। এদিন এই ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির।

কিছুদিন আগেই মুগলসরাই স্টেশনের নাম পরিবর্তের প্রস্তাব দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার বিষয়টি সংসদে উঠলে বিরোধীরা হইহট্টগোলও কম করেনি। কংগ্রেসের দাবি, দীনদয়াল উপাধ্যায় কেন, যদি মুগলসরাই স্টেশনের নাম পরিবর্তন করতেই হয় তাহলে তা হোক লাল বাহাদুর শাস্ত্রীর নামে। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন লাল বাহাদুর।
অপরদিকে সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল রাজ্যসভায় অভিযোগ করেন, বিজেপি গোটা দেশেরই চরিত্র বদল করতে চাইছে। তাঁর দাবি, স্বাধীনতা সংগ্রামে যাঁদের কোনও অবদান নেই, তাঁদেরকেই মণীশীর তকমা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্তের হয়ে মুক্তার আব্বাস নকভি বলতে উঠলে সপা সাংসদরা একযোগে চিৎকার করে বলতে থাকেন, তাহলে দেশের নামটাই পাল্টে দিক কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য ১৯৬৮ সালে মুগলসরাই স্টেশনেই রহস্যজনক পরিস্থিতিতে দীনদয়াল উপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়। সেই রহস্যের কিনারা আজও হয়নি। হাওড়া- দিল্লি গ্র্যান্ড কর্ড রুটে অবস্থিত এই রেল স্টেশনটি শতবর্ষ প্রাচীন। সেইসঙ্গে দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে একটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications