করোনা লকডাউন নিয়ে দেশের জনগণের প্রতি বিশেষ আবেদন কেন্দ্রের

করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশের পরিস্থিতি ক্রমেই গম্ভীর হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতি জনগণকে লকডাউন নিয়ে জল্পনা না বাড়িয়ে শান্ত থাকার আবেদন জানাল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয় যে কোনও সিদ্ধান্ত নেওযা হলে তা নিয়ে ঘোষণা করা হবে।

অনেকেই বলতে শুরু করেছে যে লকডাউন বাড়বে

অনেকেই বলতে শুরু করেছে যে লকডাউন বাড়বে

অনেকেই বলতে শুরু করেছে বাড়তে পারে লকডাউন। ইতিমধ্যেই লকডাউন তোলার বিষয় নিয়ে প্রশাসনের একাংশে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ আবার বলছে একসঙ্গে টানা লকডাউন না করে কিছুদিন অন্তর লকডাউন করা হবে।

লকডাউন উঠে গেলে কী অবস্থা হবে দেশের?

লকডাউন উঠে গেলে কী অবস্থা হবে দেশের?

কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা কি বাড়ানো হবে? নাকি ১৪ এপ্রিলের পর দেশ থেকে তুলে নেওয়া হবে লকডাউন। এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। এরই মধ্যে দেশে করোনা সংক্রমণের হার লাগাম ছাড়াচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। অনেকেই প্রশ্ন তুলেছে যে, লকডাউন থাকাকালীনই যদি এত লোক করোনা আক্রান্ত হন তবে লকডাউন উঠে গেলে কী অবস্থা হবে দেশের? এর জেরে একাংশের মত, বাড়ানো হোক লকডাউন।

লকডাউনের মেয়াদ বাড়ানোর ডাক দিয়েছে একাধিক রাজ্য

লকডাউনের মেয়াদ বাড়ানোর ডাক দিয়েছে একাধিক রাজ্য

ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ডাক দিয়েছে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং অসমের মতো রাজ্যগুলি। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তো জন মাস পর্যন্ত লকডাউন জারি রাখার আবেদন জানিয়েছেন কেন্দ্রকে। এদিকে নয়ডাতে ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়েছে।

ভারতে বাড়ছে করোনা প্রকোপ

ভারতে বাড়ছে করোনা প্রকোপ

এদিকে এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে চলেছে। মৃত্যু হয়েছে শতাধিক। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩০ জনের মৃত্যু হয়েছে। তাই এই পরিস্থিতিতে লকডাউন উঠবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+