সমস্ত স্কুলে রাখা হোক মোদীর লেখা বই Exam Warriors! রাজ্যগুলিকে আবেদন কেন্দ্রের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বই Exam Warriors- সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখার অনুরোধ করল শিক্ষামন্ত্রক। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেকে এই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বই Exam Warriors- সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখার অনুরোধ করল শিক্ষামন্ত্রক। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেকে এই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এই বই লাইব্রেরিগুলিতে রাখার আবেদন জানিয়েছেন। মূলত আরও বেশি করে ছাত্র-ছাত্রীরা তো বটেই, শিক্ষক এবং অভিভাবকরা যাতে প্রধানমন্ত্রীর জ্ঞান এবং অন্যান্য বিষয় জানতে পারেন সেই উদ্দেশ্যেই এই আবেদন কেন্দ্রের তরফে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, Exam Warriors- পড়ে যাতে আরও বেশ করে সবাই উপকৃত হয় সেজন্যেই এই বই রাখার আবেদন জানানো হচ্ছে।

শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই লেখা এই বই
প্রধানমন্ত্রী মোদীর লেখা Exam Warriors-শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই লেখা। বইটিতে শিক্ষার্থীদের উপর তৈরি পরীক্ষার চাপ থেকে বাঁচার উপায় যেমন বলা হয়েছে। তেমনই কীভাবে পরীক্ষার ভয় কাটানো সম্ভব সে বিষয়ে মোদীর উপদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকদের পরীক্ষার সময় কী করতে হবে এবং কীভাবে করতে হবে তা সবটাই বিস্তারিত ভাবে বর্ননা করা হয়েছে প্রধানমন্ত্রীর লেখা বইটিতে।

বাংলাতেও পড়া যাবে এই বই
Exam Warriors-বইটি মোট ১১ গটি ভাষায় অনুবাদ করা হয়েছে। আর তা করেছে ন্যাশানাল বুক ট্রাস্ট। আর সেই মতো অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল, তেলেগু এবং উর্দুতে অনুবাদ করা হয়েছে। প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোর্ড পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। যেটিকে কিনা পরীক্ষা পে চর্চা বলা হয়ে থাকে। শিক্ষা মন্ত্রক বলছে, চলতি বছরের গত ২৭ জানুয়ারী টাউন-হল-টাইপ ইন্টারেক্টিভ ফর্ম্যাটে আয়োজিত পরীক্ষা পে চর্চার (পিপিসি-২০২৩) ষষ্ঠতম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। আর তাতে একাধিক রাজ্য থেকে ছাত্ররা অংশ নেন। যা কিনা ২০২২ এর তুলনায় অনেকটাই বেশি। তথ্য অনুযায়ী, প্রায় দুলাখ বেশি পড়ুয়া-শিক্ষক অংশ নিয়েছিল এই অনুষ্ঠানে। এমনকি পশ্চিমবঙ্গ থেকেও পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল।

পড়ুয়াদের জন্যে একাধিক ব্যবস্থা
এছাড়াও এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড, বিটিং দ্য রিট্রিটয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ছাত্র এবং শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও মন্ত্রকের তরফে দেশের পড়ুয়াদের জন্যে ভবিষ্যতের দিকে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দাঁড়িয়ে এই বই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications