CAA নিয়ে গড়িমসি অব্যাহত মোদী সরকারের, আরও ৬ মাস সময় চাইল কেন্দ্র
CAA নিয়ে গড়িমসি অব্যাহত মোদী সরকারের, নিয়মাবিধি ঠিক করতে আরও ৬ মাস সময় চাইল কেন্দ্র
সিএএ আইন কার্যকর করা নিয়ে এখনও গড়িমসি করে চলেছে মোদী সরকার। মোদী সরকার প্রথমে ক্ষমতায় আসার পরেই এই ২০১৯ সােল তৈরি করেছিল নাগরিকত্ব আইন। তাতে ২০১৪ সাল পর্যন্ত ভারত-বাংলাদেশ সহ একাধিক দেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিশ্চান, বৌদ্ধ সহ একাধিক ধর্মের মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তাই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। তার জেরে কোথাও সেভাবে সিএএ বা নাগরিকত্ব আইন কার্যকর করে উঠতে পারেনি মোদী সরকার।

২০১৯-এ আইন প্রণোনয়ন হলেও ২০২২ সাল পড়েগেল তবু এই আইন কার্যকর করে উঠতে পারেনি মোদী সরকার। ২০২১ সােল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করা নিয়ে সরব হয়েছিল বিজেপি। মতুয়াদের ভোট ব্যাঙ্ক দখলে সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিেলন অমিত শাহরা। কিন্তু সেটা এখনও কার্যকর করার সাহস দেখাতে পারেননি তিনি।

লোকসভা এবং রাজ্যসভায় চিঠি িলখে সিএএ আইনের বিধি তৈরির জন্য আরও ৬ মাস সময় চেয়ে নিয়েছে মোদী সরকার। িলখিত ভাবে চিঠি িলখে এই অনুমতি চেয়েছেন মোদী-শাহরা। এই বিধি তৈরি না হওয়া পর্যন্ত কোনও ভাবেই সিএএ আইন লাগু করা যাবে না দেশে। গত ৯ জানুয়ারি অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিল মোদী সরকার। েসসময় করোনা সংক্রমণের কারণে দেরি হচ্ছে আইন লাগু করতে এমনই কারণ দেখিয়েছিল মোদী সরকার।
২০১৯ সােলর ১২ ডিসেম্বর নাগরিকত্ব আইন পাস হয়েছিল। ২০২২ সােলর ১২ জানুয়ারি থেকে এই আইন কার্যকর করা হবে বলে জানিয়েছিল মন্ত্রী। তারপর থেকে কেবল সময় চেয়ে নেওয়া হচ্ছে। আইন পাসের পরেই উত্তরপূর্বের রাজ্যগুিল এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল। বিশেষ করে অসম, মেঘালয়, মণিপুরে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সিএএ আইন লাগু করার কথা জানােলও তেমন সাহস দেখিয়ে উঠতে পারছে না মোদী সরকার। তার উপরে আবার সামনেই গুজরাত সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনও রয়েছে। এদিকে আবার ২০২৪-র প্রস্তুতিও শুরু করে দিয়েছে মোদী সরকার। কাজেই এই পরিস্থিতিতে কতটা সিএএ কার্যকর করার সাহস দেখিয়ে উঠতে পারবে মোদী সরকার তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
যদিও মোদী সরকার বারবারই দাবি করেছে অন্যান্য দেশে সংখ্যালঘুরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তাঁদের সেই পরিস্থিতি থেকে বাঁচাতেই মোদী সরকার এই নিয়ম তৈরি করেছে। নাগরিকত্ব আইনে সংশোধনী এনে অন্যান্য দেশে অত্যাচারিত সংখ্যালঘুদের বাঁচার পথ দেখানো হচ্ছে। কাজেই এই নিয়ে বিরোধীরা অকারণে বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications